আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া ও ব্রুনেই। রবিবার মালয়েশিয়া ও ব্রুনেই জানিয়েছে, ২৯ জুন বৃহস্পতিবার দেশ দুটিতে ঈদুল আজহা পালন করা হবে। গালফ নিউজের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

খবরে বলা হয়েছে, রবিবার ব্রুনেইয়ের আকাশে চাঁদ দেখা যায়নি। ফলে মুসলিম দেশটি ২৯ জুন ঈদুল আজহা পালন করবে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অপর দেশগুলোতে এখনও চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি। সৌদি আরব দেশটির নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।

Advertisement

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বের মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করবে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন।

আরবি চান্দ্র বর্ষপঞ্জির ১২তম ও শেষ মাস জিলহজ। ঈদুল আজহার প্রথম দিন জিলহজের দশ তারিখ পালন করা হয়।

প্রতিবছর এই মাসে সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করে থাকেন বিশ্বের লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের একদিন পর বাংলাদেশে মুসলমানদের অন্যতম এ উৎসব পালিত হয়। চাঁদ দেখার ওপর নির্ভরশীল এই উৎসবের তারিখ নির্ধারণে সোমবার (১৯ জুন) সভা করবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি।

পরকীয়ায় জড়ালে থাকবে না চাকরি!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.