দিনের আলোয় আকাশে উদিত হলো নতুন চাঁদ। বিরল এই দৃশ্য ফ্রেমবন্দী করার মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে হিজরি ১৪৪৭ সনের জিলকদ মাসের গণনা। এই পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে চলতি বছরের পবিত্র ঈদুল আজহা ও জিলহজ মাসের সম্ভাব্য সময়সূচিও জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

ঈদুল আজহা

Advertisement

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের (আইএসি) তথ্যমতে, স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় জিলকদ মাসের এই নতুন চাঁদের ছবি তোলা সম্ভব হয়। উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, ছবি তোলার সময় চাঁদের বয়স ছিল ১৬ দশমিক ৫ ঘণ্টা এবং এটি সূর্য থেকে ১১ দশমিক ৭ ডিগ্রি দূরত্বে অবস্থান করছিল।

জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদার নেতৃত্বে একটি বিশেষ গবেষক দল এই ঐতিহাসিক মুহূর্তটি ধারণ করেন। এই অভিযানে তাকে কারিগরি সহযোগিতা দেন গবেষক খালফান আল নাইমি, ওসামা ঘানিম ও আনাস মুহাম্মদ।

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ:

এই চাঁদ দেখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে কোরবানি ঈদের দিনক্ষণ গণনা। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, জ্যোতির্বিজ্ঞানের বর্তমান সমীকরণ অনুযায়ী ২০২৬ সালে পবিত্র ঈদুল আজহা আগামী ২৭ মে (বুধবার) অনুষ্ঠিত হতে পারে। সেই হিসেবে হজের মূল আনুষ্ঠানিকতা বা আরাফাত দিবস হতে পারে ২৬ মে (মঙ্গলবার)।

দীর্ঘ ছুটির হাতছানি:

সাধারণত আরাফাত দিবস ও ঈদুল আজহা উপলক্ষে মধ্যপ্রাচ্যে চার দিনের সরকারি ছুটি বরাদ্দ থাকে। তবে সাপ্তাহিক ছুটি ও ঈদের দিনক্ষণের সমন্বয়ে এই অবকাশ এবার ৯ দিন পর্যন্ত দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে এক মাসের ব্যবধানে এক দীর্ঘ ছুটির অপেক্ষায় রয়েছেন আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বাসিন্দারা।

অবশ্য হিজরি বর্ষের অন্য সব মাসের মতো জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি।

যেসব সুবিধা সরকারি কর্মচারীদের জন্য বন্ধ হচ্ছে

উল্লেখ্য, ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের একদিন পর সাধারণত বাংলাদেশে চাঁদ দেখা যায় এবং সেই অনুযায়ী বাংলাদেশে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.