দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে ফিরলেন চিত্রনায়িকা ও সংগীতশিল্পী নুসরাত ফারিয়া। ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পেয়েছে তার নতুন ফোক-পপ ঘরানার গান ‘লোকে বলে’।

এই গানের মাধ্যমে প্রথমবারের মতো সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সুর ও সংগীতে কণ্ঠ দিলেন নুসরাত ফারিয়া। গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। আর মিক্স ও মাস্টারিং করেছেন অভিষেক ঘটক।
মিউজিক ভিডিওতে শুরুতেই ফুয়াদ আল মুক্তাদিরের উপস্থিতি নজর কাড়ে।
এরপর গ্ল্যামারাস ও স্টাইলিশ লুকে হাজির হন নুসরাত ফারিয়া। পুরো ভিডিওজুড়ে তাকে দেখা গেছে একাধিক আকর্ষণীয় সাজে। কখনো রেড কার্পেট ধাঁচের ওয়ান-শোল্ডার পোশাকে, আবার কখনো উৎসবের আবহে লেহেঙ্গা পরে নাচের পরিবেশনায় মুগ্ধতা ছড়িয়েছেন তিনি।
গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘ঈদ মোবারক’।
গানটির কোরিওগ্রাফি ও নির্মাণ করেছেন ভারতের জনপ্রিয় কোরিওগ্রাফার ও নির্মাতা বাবা যাদব।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
উল্লেখ্য, অভিনয়ে সফলতার মধ্যেই ২০১৮ সালে ‘পটাকা’ গানের মাধ্যমে সংগীতজগতে যাত্রা শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর তার কণ্ঠে প্রকাশ পায় ‘আমি চাই থাকতে’, ‘হাবিবি’ ও ‘বুঝি না তো তাই’-এর মতো জনপ্রিয় ডান্স ট্র্যাক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



