Advertisement

জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুস্থ ও অসহায় নারীদের বরাদ্দকৃত (ভিজিডি) ৮৪ বস্তা চাল ইউনিয়ন পরিষদ থেকে পাচারের জন্য চেষ্টা করছিলেন ইউনিয়ন পরিষদের মেম্বার। এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করে ওই কক্ষ সীলগালা করে দেন। সোমবার (২০সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে,ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোগাগী ইউনিয়নে।

স্থানীয় ও পুলিশ সুএে জানাযায়,ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল হক দুজন শ্রমিক দিয়ে সরকারের বরাদ্দের ভিজিডির চাল পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল ইউনিয়ন পরিষদের একটি কক্ষে গিয়ে দেখতে পান ৬১ বস্তা সেলাই করা এবং ২১ বস্তা খোলা চাল রয়েছে। পরে সেখান থেকে লোকজন সটকে পড়লে সবগুলো বস্তার চাল জব্ধ করেন এসিল্যান্ড।

চাল চুরির ঘটনা সর্ম্পকে জানতে চাইলে সোহাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, এমন কোনো ঘটনা ঘটে নাই যে চাল জব্ধ করতে হবে।এবার আতব চাউল দেওয়া হয়েছে যা কম দামের চাউল বেশ কয়েকজন মহিলা এই চাউল নেয় নাই তাই এই চাউল এক্টা রয়েছে। বেশ কয়েটা বস্তা খুলে দেখছে সব কি আতব না অন্য চাউল। এ ঘটনার এই চাল বিতরণ করা হয়নি। কার্ডধারী এলেই বিতরণ করা হতো। এ ঘটনার পর থেকে অভিযুক্ত মেম্বার পলাতক রয়েছেন। তার মোবাইর নম্বরও বন্ধ।এ বিষয়ে উপজেলাপ সহকারী কমিশনার ভূমি অনামিকা নজরুল সাংবাদিকদের বলেন, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.