Advertisement
জুমবাংলা ডেস্ক : পৌরসভা নির্বাচনে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনকে দল থেকে বহিষ্কার করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের পরামর্শে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কাজ করায় উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনকে আ’লীগের সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।

এতে উল্লেখ করা হয়, ‘চলমান ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচনে আপনাকে বারবার পরামর্শ দিয়ে সতর্ক করা সত্ত্বেও আপনি কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা উপেক্ষা করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলীয় প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে ভূমিকা পালন করছেন। এগুলো অবশ্যই সংগঠনবিরোধী কাজ হিসেবে ইতোমধ্যে চিহ্নিত হয়েছে। যে কারণে আপনাকে পদ থেকে ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো। অত্র ঘোষণার পর থেকে আপনি আর আওয়ামী লীগের কেউ নন।’

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ঈশ্বরগঞ্জ পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক জয়নাল আবেদীন ও বজলুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.