Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীর ইস্যুতে উত্তপ্ত ভারত-পাকিস্তান। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ঘোষণার পরেই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। এর প্রভাব পড়েছে কূটনৈতিক এবং বাণিজ্য সম্পর্কে।

ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

এদিকে, জম্মু কাশ্মীর নিয়ে মোদির পদক্ষেপের পর নেতিবাচক পরিস্থিতি এড়াতে সেখানে চলছে বনধ। বর্তমান পরিস্থিতি পরিস্থিতি পর্যবেক্ষণে কাশ্মীরে গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেখানকার রাস্তায় দাঁড়িয়ে স্থানীয় মানুষজনের সঙ্গে কথাও বলেছেন তিনি।
দেখা যায়, হাতে প্লেট নিয়ে খাবার খাচ্ছেন অজিত দোভাল, সঙ্গে সঙ্গেই সোফিয়ান জেলার লোকজনের কথা বলছেন তিনি। যে জায়গায় তিনি দাঁড়িয়ে কথা বলছেন, সেখানকার দোকানপাট বন্ধ এবং এলাকায় কোনও রকম সভা সমাবেশ এবং মানুষের চলাফেরার উপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। স্থানীয় লোকজনদের তিনি জিজ্ঞাসা করেছেন, ‘সব কেমন চলছে? আপনারা কী ভাবছেন’? তাদের মধ্যে একজনের উত্তর, ‘সব ভালো’।

সংবাদসংস্থা এএনআইয়ের রিপোর্ট অনুসারে, অজিত দোভাল বলেন, ‘হ্যাঁ, সবকিছু ভালোই হবে। সবার শান্তিতে থাকা উচিত। ঈশ্বর যা করেন, ভালো করেন। আপনাদের নিরাপত্তা এবং ভালো রাখা আমাদের চিন্তা। আমরা আপনাদের বৃদ্ধি এবং কল্যাণের জন্য চিন্তা করছি’।

সোফিয়ান জেলার নিরাপত্তাকর্মীদের সঙ্গেও বৈঠক করেন তিনি। সেনাবাহিনীর সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘দেশ জানে, আমরা সিআরপিএফের ওপর ভরসা করি…বামপন্থী বিচ্ছিন্নতাবাদ থেকে শুরু করে কাশ্মীরের সন্ত্রাসবাদ, নিজেদের প্রমাণ করেছে সিআরপিএফ’।

শ্রীনগরে পুলিশের বিরুদ্ধে, বিক্ষোভকারীদের ধাওয়া করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। তারপর, পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়াকে কেন্দ্র করে ভূস্বর্গ উত্তপ্ত হয়ে ওঠে।

সংঘর্ষ এড়াতে রবিবার মধ্যরাতেই প্রায় ৩০০-এরও বেশি রাজনৈতিক নেতাকে আ*টক করা হয়েছে। এদিবে, জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের আগেই গৃহবন্দী করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এবং মেহবুবা মুফতিকে। তাদের মুক্তি দেয়া হয়েছে কিনা, এখনও জানা যায়নি।

৩৭০ ধারা প্রত্যাহারের আগে সরকারের প্রস্তুতি হিসেবে, জম্মু কাশ্মীরে ৪০,০০০ হাজারেরও বেশি সেনাবাহিনী মোতায়েন করা হয়। পাশাপাশি ফোন ও ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেয়া হয়। সোমবার কাশ্মীর উড়ে যান অজিত দোভাল, সেখান থেকে দিল্লিতে রিপোর্ট দিচ্ছেন তিনি। সূত্র: এনডিটিভি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.