Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : হোটেলের টয়লেট সিট থেকে শুরু করে লবি, ইনফিনিটি পুল, রুম এমনকী বাথরুমের শাওয়ারের মাথাটিও সোনা দিয়েই তৈরি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো হোটেলে কোনো অতিথি যদি কফি খেতে চান তবে তাকে কফি পরিবেশন করা হবে সোনার কাপেই।

এমনই সব চমকসহ সবার জন্য নিজের দরজা খুলে দিয়েছে বিশ্বের প্রথম সোনার পাতে মোড়ানো পাঁচতারকা হোটেল ‘ডলস হ্যানয় গোল্ডেন লেক’। খবর দ্য সানের।

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের বিশ্বের সর্বপ্রথম সোনার প্লেটে নির্মিত হোটেলটি তৈরি করতে খরচ হয়েছে ২০০ মিলিয়ন মার্কিন ডলার। হোটেলের ইন্টিরিয়ার এবং এক্সটিরিয়ার দুই ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে ২৪ ক্যারেটের সোনা।

২০০৯ সাল থেকে এই হোটেলের কাজ শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে যে, চলতি বছরের শেষ দিকেই পুরোপুরি নির্মিত হয়ে যাবে তাক লাগানো এই হোটেল। ৪০০টি রুম ও ২৫ তলা বিশিষ্ট এ হোটেলটি আমেরিকান সংস্থা উইনধাম হোটেল গ্রুপ পরিচালনা করবে।

হোটেলটির ভেতরে এবং বাইরে ৫০০০ বর্গমিটারের সেরামিক টাইলস বসানো রয়েছে। এই ধরনের টাইলস নির্মিত হয় সম্পূর্ণ সোনা দিয়েই।

হোটেলের ঘরগুলো সোনায় মোড়া, বাথরুম থেকে পুল সবই সোনার প্লেটে তৈরি। কাপ থেকে শুরু করে খাবার-দাবারও এই হোটেলে সোনার পাত্রেই পরিবেশন করা হয়। সোনায় তৈরি করা হয়েছে হোটেলের যাবতীয় সব আসবাবপত্রই। সূত্র: আল জাজিরা, নিউজ ১৮

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.