Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় উপজেলা নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের পরিকল্পনা ইসির
জাতীয় লিড নিউজ

উপজেলা নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের পরিকল্পনা ইসির

By Saumya SarakarFebruary 27, 20242 Mins Read

উপজেলা নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের পরিকল্পনা ইসির

Advertisement
জুমবাংলা ডেস্ক : আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চারটি ধাপের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে চারটি ধাপের কয়টি উপজেলা পরিষদে ইভিএম ব্যবহার করা হবে এই বিষয়ে এখনে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইসি।

ইসি সূত্রে জানা যায়, নির্বাচনে ব্যবহার উপযোগী কত সংসখ্যক ইভিএম মেশিন রয়েছে তার ওপর নির্ধারণ করে মোট কত উপজেলায় তা ব্যবহার করা হবে। দেশে বর্তমানে দেড় লাখ ইভিএম মেশিন রয়েছে। এসবের মধ্যে ৫০ হাজারের মত ব্যবহার উপযোগী ইভিএম মেশিন রয়েছে। তবে কমিশন চাইলে বাকি মেশিনগুলো ব্যবহার উপযোগী করা হবে বলে জানা গেছে।

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহারের বিষয়ে প্রকল্প পরিচালক কর্নেল সৈয়দ রাকিবুল হাসান বলেন, বিএমটিএফের ওয়্যারহাউজে দেড় লাখ ইভিএম মেশিন রয়েছে। এর মধ্যে ৫০ হাজার ভালো থাকায় আসন্ন উপজেলা নির্বাচনে ব্যবহার উপযোগী রয়েছে। বাকি এক লাখ কমিশন চাইলে আমরা ত্রুটিমুক্ত করে ব্যবহার উপযোগী করে তুলবো। তবে আসন্ন উপজেলা নির্বাচনে যে সময় হবে তার মধ্য ব্যবহার উপযোগী করা অসম্ভব।

ইভিএমের এই প্রকল্প পরিচালক আরও বলেন, যেহেতু চারটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, এখানে প্রতিটি ধাপে শতাধিক উপজেলা পরিষদের নির্বাচন হবে। এই ক্ষেত্রে আমাদের সক্ষমতা অনুযায়ী প্রতিটি ধাপে ২৫ থেকে ৩০টি উপজেলা পরিষদের নির্বাচন করা যাবে।

এরই মধ্যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইসি। সেই তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১৫৩টি উপজেলা পরিষদের ভোটগ্রহণ হবে ৪ মে, দ্বিতীয় ধাপে ১৬৫টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হবে ১১ মে, তৃতীয় ধাপে ১১১টির ভোটগ্রহণ ১৮ মে ও চতুর্থ ধাপে ৫২টি উপজেলার ভোটগ্রহণ হবে ২৫ মে।

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাহিদার তুলনায় কম ছিল ইভিএম। তখন নতুন করে আরও ইভিএম কেনার জন্য সরকারের কাছে ৮ হাজার ৭১১ কোটি টাকা চেয়েছিলও ইসি। তখন সরকার অর্থ ছাড় না দেওয়ায় জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করেনি নির্বাচন কমিশন (ইসি)। সেই সময় ৩০০ সংসদীয় আসনে ব্যালট পেপারে ভোটগ্রহণ করে কমিশন।

জাতীয় নির্বাচনের পর ইসির হাতে থাকা ইভিএম যে মেশিনগুলো রয়েছ সেগুলো দিয়ে এখন স্থানীয় সরকার নির্বাচনে এই ভোটযন্ত্র ব্যবহার করতে চায় ইসি। এর মধ্যে কুমিল্লা ও ময়মনসিংহ সিটি নির্বাচনসহ ২৩৩ স্থানীয় সরকার নির্বাচনের উপ-নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে।

উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বর্তমানে যে পরিমাণ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) কার্যকর রয়েছে তা দিয়ে মোট শতাধিক উপজেলা ভোট গ্রহণ করা যাবে। সেই হিসেবে প্রতিটি ধাপে ২০ থেকে ২৫ উপজেলায় নির্বাচন করা যাবে। আমরা সেই পরিকল্পনায় এগোচ্ছি।

একই দিনে মেক্সিকো সীমান্তে যাচ্ছেন বাইডেন ও ট্রাম্প

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

June 24, 2026

Latest News

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa