
টেক্সাসের ব্রাউনসভিলে সফর করবেন বাইডেন। সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে এল পাসোতে সীমান্ত সফরে গিয়েছিলেন তিনি। ডিসেম্বরে অভিবাসী সংঘর্ষ রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর সীমান্তে না যাওয়ায় রিপাবলিকানদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন বাইডেন।
হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, ব্রাউনসভিলে বর্ডার পেট্রোল এজেন্ট, আইন প্রয়োগকারী সংস্থা ও স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন বাইডেন।
ওই কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট বাইডেন মার্কিন সিনেটের দ্বিপক্ষীয় সীমান্ত সুরক্ষা চুক্তি পাস করার জরুরি প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবেন। যা কয়েক দশকের মধ্যে সীমান্ত সুরক্ষিত করার জন্য সবচেয়ে কঠিন সংস্কার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



