Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক উৎপাদনে এগিয়ে রয়েছে চীন, দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

উৎপাদনে এগিয়ে রয়েছে চীন, দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র

By জুমবাংলা নিউজ ডেস্কJune 25, 2023Updated:June 25, 20233 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর একেক দেশ একেক ধরনের পণ্য উৎপাদনে এগিয়ে। কেউ কৃষি আবার কেউবা প্রযুক্তিতে। কোনো রাষ্ট্রের সবচেয়ে বড় চালিকাশক্তি এই খাত।

উৎপাদনে বিশ্বের সেরা চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র

Advertisement

যেই দেশের উৎপাদন খাত যত সমৃদ্ধ সেই দেশের অর্থনীতিও তত শক্তিশালী। দেশের গণ্ডি পেরিয়ে সেসব দেশ আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে অবস্থান জানান দিতে থাকে। চলমান বিশ্ব রাজনীতিতে চীনের উত্থান হতে পারে এর উৎকৃষ্ট উদাহরণ।

চলুন উৎপাদনে এগিয়ে থাকা বিশ্বের শীর্ষ পাঁচটি দেশ সম্পর্কে জেনে নেওয়া যাক।

৫) ভারত
২০২১ সালে ভারতের মোট উৎপাদন মূল্য ছিল ৪৪৩ বিলিয়ন ডলার। ভারত সম্প্রতি চীনকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়েছে। আয়বৈষম্য অনিয়ন্ত্রিত হলেও দেশটির অর্থনীতি ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে অন্যতম উৎপাদন খাত। স্বল্প মজুরি ও শিথিল শ্রম আইনের সুযোগ নিয়ে অনেক বহুজাতিক কোম্পানি ভারতে কারখানা স্থাপন করেছে। ভারত সরকারও দেশে কারখানা স্থাপনের জন্য বড় কোম্পানিগুলোকে প্রণোদনা দেওয়া অব্যাহত রেখেছে, যা দেশটির উৎপাদন খাতকে সমৃদ্ধ করেছে।

৪) দক্ষিণ কোরিয়া
২০২১ সালে দক্ষিণ কোরিয়ার মোট উৎপাদন মূল্য ছিল ৪৬১ বিলিয়ন ডলার। দক্ষিণ কোরিয়া গত কয়েক দশকে জিডিপিতে বিশ্বের বৃহত্তম দেশগুলোর একটি। ২০২১ সালের অক্টোবরে কোরিয়ার সরকার গ্রিনহাউস গ্যাস কমানোর লক্ষ্যমাত্রা নিয়েছিল। এ সময় চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাঙন শুরু হলে নিজেদের সেমিকন্ডাক্টর শিল্পকে উন্নত করতে ‘চিপস অ্যাক্ট’ পাস করেছিল।

৩) জার্মানি
২০২১ সালে জার্মানির মোট উৎপাদন মূল্য দাঁড়ায় ৮০৩ বিলিয়ন ইউএস ডলারে। জার্মানির প্রকৌশল ও উৎপাদন খাত গুণমান এবং নির্ভরযোগ্যতার জন্য বিখ্যাত। তা মেশিন, অটোমোবাইল বা যেকোনো বৈদ্যুতিক পণ্যই হোক না কেন। দেশটি বিএমডব্লিউ, মার্সিডিজ-বেনজ ও ভক্সওয়াগনের মতো গাড়ি তৈরির কোম্পানির ঘাঁটি। এসব কোম্পানি থেকে মোটা অঙ্কের রাজস্ব আয় করে থাকে জার্মানি। তবে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বড় বড় কোম্পানিকে প্রলুব্ধ করার জন্য বড় ভর্তুকি দেওয়া শুরু করেছে। এর ফলে জার্মানিতে উৎপাদন কিছুটা মন্থর হয়ে পড়েছে।

২) যুক্তরাষ্ট্র
২০২১ সালে যুক্তরাষ্ট্রের মোট উৎপাদন মূল্য ছিল ২ হাজার ৪৯৭ ডলার। বিশ্বের মোট উৎপাদনের প্রায় ৪৬ শতাংশই করে থাকে দুই দেশ। এর মধ্যে একটি যুক্তরাষ্ট্র। গ্লোবাল ম্যানেজমেন্ট পরামর্শ সংস্থা ম্যাকেন্সির মতে, বিশ্বব্যাপী ‘মেইড ইন আমেরিকা’ যুগে ফিরে যাওয়া, উৎপাদন বৃদ্ধি এবং বাজার প্রতিযোগিতা বৃদ্ধির ফলে দেশটির জিডিপি ১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের উৎপাদন খাত বাকি বিশ্বের চেয়ে এগিয়ে গেছে।

১) চীন
২০২১ সালে চীনের মোট উৎপাদন মূল্য ছিল ৪ হাজার ৮৬৫ বিলিয়ন ইউএস ডলার, যা ধারেকাছে বিশ্বের কোনো দেশ নেই। ফলে সহজেই বিশ্বের শীর্ষ ২০টি উৎপাদনকারী দেশের তালিকার শীর্ষে এখন চীন। দেশটি একাই বিশ্বের মোট উৎপাদনের ৩০ শতাংশ উৎপাদন করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং কানাডার অসংখ্য কোম্পানি চীনে পণ্য উৎপাদন ও নিজেদের দেশে বিপণন করে থাকে।

ভারতের মতো চীনেও শিথিল শ্রম আইন এবং স্বল্প মজুরির সুবিধার জন্য বিশ্বের বহুজাতিক কোম্পানিগুলো চীনে কারখানা স্থাপন করে থাকে। তবে দেশটির জিরো-কোভিড নীতি উৎপাদনে বিরূপ প্রভাব ফেলেছে। যা দেশটির লক্ষ্যমাত্রায় পৌঁছাতে বড় বাধা।

তথ্যসূত্র: অর্থনীতিবিষয়ক ওয়েবসাইট ‘মানকি ইনসাইডার’।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

June 22, 2026
Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

June 22, 2026
বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

June 22, 2026

Latest News

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa