
পাগলা থানার ওসি (তদন্ত) ফায়জুর রহমান জানায়, গফরগাঁওয়ের পাগলা থানার গয়েশপুরের বটতলা এলাকার একটি মসজিদের পাশে বিমান থেকে একটি তেলের টেঙ্ক পড়ে গেছে বলে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে সত্যতা পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোন প্রশিক্ষণ বিমান থেকে তেলের ট্যাঙ্কটি পড়েছে। এটি তেলের রিজার্ভ ট্যাংক হতে পারে। বিষয়টি বিমান বাহিনীকে অবহিত করা হয়েছে। তারা আসলে বিষয়টি সম্পর্কে পরিস্কার ধারণা পাওয়া যাবে।
রোববার(০১ ডিসেম্বর) বিকেল ৪টার পর এ ঘটনা ঘটে। ট্যাংকটি দেখার পর অনেকেই বলছেন এটি হয়তো উড়োজাহাজের তেলের ট্যাংক। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় ইতোমধ্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নের বটতলা নামক স্থানে এ ঘটনার খবর পাওয়া গেছে।
https://web.facebook.com/jaman.mia.735/videos/1105949542942165/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



