Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক এআর রহমানকন্যা খাতিজার জবাবে ক্ষেপলেন তসলিমা
আন্তর্জাতিক ওপার বাংলা

এআর রহমানকন্যা খাতিজার জবাবে ক্ষেপলেন তসলিমা

By Shamim RezaFebruary 18, 20203 Mins Read

এআর রহমানকন্যা খাতিজার জবাবে ক্ষেপলেন তসলিমা

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : বোরকা নিয়ে বাজে মন্তব্য করায় ভারতে নির্বাসিত বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের কড়া সমালোচনা করেছিলেন সুরের জাদুকর এআর রহমানের কন্যা খাতিজা রহমান।

এবার তসলিমাও খাতিজার সেই প্রতিক্রিয়ার জবাব দিয়েছেন।

মঙ্গলবার রাতে বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন লেখিকা।

তসলিমা বলেন, ‘ফেসবুক বা টুইটারে সেদিন বারবার সামনে আসছিল এআর রহমানের মেয়ে খাতিজার বোরকা পরা ছবি। ভাবছিলাম গানবাজনা নিয়ে থাকা সংস্কৃতিমনস্ক সংসারের শিক্ষিত মেয়েরাও কী করে যে ধর্মান্ধ হয়! সে কারণেই টুইট করা।

‘‘তার পর দেখতে হলো খাতিজার রিঅ্যাকশন! যে কোনো হিজাবি বা বোরকাওয়ালি যেভাবে রিঅ্যাক্ট করে, সেভাবেই করেছে– ‘এটি আমার চয়েস, আমি গর্বিত, আমি অ্যাম্পাওয়ার্ড’।’’

তসলিমা বলেন, খাতিজা আরও বলল– আমি যেন গুগল করে ‘সত্যিকার নারীবাদ’ সম্পর্কে জেনে নিই। সে বলতে চাইছে– বোরকা পরাই সত্যিকার নারীবাদ। এই বোকা বোকা উত্তর পড়ে মিডিয়া–এমনকি সেক্যুলার মিডিয়াও, উচ্ছ্বসিত। খবরের শিরোনাম লিখেছে– খাতিজা তসলিমাকে ধুয়ে দিয়েছে, খাতিজা তসলিমাকে একহাত নিয়েছে, খাতিজা উচিত জবাব দিয়েছে, ধারালো জবাব দিয়েছে।

তিনি বলেন, সত্যিই কি মনে হয় বোরকা পরা মেয়েরা নারীবাদী? আমাকে গুগল করে ‘সত্যিকার নারীবাদ’ শিখতে বলল এক বোরকাওয়ালি মেয়ে, আর সেটিই চরম বিনোদনের বিষয় হয়ে উঠল সারা উপমহাদেশে!

মিডিয়ার সমালোচনা করে বিতর্কিত এই লেখিকা আরও বলেন, বোরকা ইস্যুটা একটা সিরিয়াস বিতর্কের ইস্যু হতে পারত। সেদিকে গেলই না মিডিয়া। সবাই হাসছে আমার দিকে তাকিয়ে কেমন চমৎকার উত্তর দিয়ে আমাকে ‘কাবু’ করা হলো এই বলে।

‘যেন আমি মানবতার শত্রু, যেন মেয়েদের সমানাধিকারের জন্য আমার এতকালের লেখালেখি সব ভুল, যেন নারীবিরোধী ধর্ম নিয়ে প্রশ্ন করা আমার ভুল, যেন বোরকাওয়ালিরাই আসল নারীবাদী, যেন ইসলামই নারীর সমানাধিকার নিশ্চিত করে, যেন পুরুষের চার বিয়েই সঠিক, কোরআন যে অবাধ্য নারীকে মারধর করতে বলে, সেটিই সত্যিকারের নারীবাদ। আমিই ভুল।’

প্রসঙ্গত গত ১১ ফেব্রুয়ারি তসলিমা খাতিজার একটি ছবি পোস্ট করে টুইটারে লিখেছিলেন– ‘আমি এআর রহমানের মিউজিক খুব ভালোবাসি। কিন্তু যখনই তার কন্যাকে বোরকা পরে দেখি, তখনই সাফোকেটেড লাগে। সাংস্কৃতির পরিবারের একজন শিক্ষিতা নারীও খুব সহজেই মগজ ধোলাই করা যায়, এটি ভেবেই খুব হতাশ লাগে।’

জবাবে খাতিজা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন– এক বছরও কাটল না, ফের এই বিষয়টি ঘুরে এলো… দেশে অনেক কিছু হচ্ছে।

একজন নারী কী পরতে চান, তাকেই গুরুত্ব দেন সবাই। প্রতি বার এই ইস্যুটি সামনে এলেই অনেক কিছু বলার থাকে। আমি যা করছি, তার জন্য আমি খুশি ও গর্বিত। আর আমাকে আমার মতো করে যারা গ্রহণ করেছেন, তাদের আমার ধন্যবাদ।

আমার কাজই কথা বলবে… প্রিয় তসলিমা নাসরিন, আমার পোশাকের জন্য আপনি শ্বাসরুদ্ধ বোধ করছেন, এতে আমি দুঃখিত। অনুগ্রহ করে তাজা বাতাস নিন। কারণ আমি আদৌ সাফোকেটেড অনুভব করছি না; বরং আমি যা করছি, তার জন্য গর্বিত।

নারীবাদের প্রকৃত অর্থ কী– তা গুগুলে একবার দেখে নিন। কারণ সেখানে অন্যান্য নারীকে হেয় করা বা তাদের পিতাদের এই ইস্যুতে নিয়ে কোনো কথা বলছেন না। এ ছাড়া আপনার পর্যবেক্ষণের জন্য আমি তো আপনাকে কোনো ছবিও পাঠাইনি।’

গত বছরও রহমানের মেয়ে খাতিজার বোরকায় মুখ ঢাকা নিয়ে কথা উঠেছিল। তবে সে বার সাহসী জবাবে সোশ্যাল মিডিয়ায় ট্রোলকে থামিয়ে দিয়েছিলেন রহমান স্বয়ং।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Techer

ছাত্রকে নিয়মিত খোলামেলা ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের এই শিক্ষিকা

July 9, 2026
মাংসখেকো

ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া!

July 9, 2026
মামদানি

মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে : মামদানি

July 9, 2026

Latest News

Techer

ছাত্রকে নিয়মিত খোলামেলা ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের এই শিক্ষিকা

মাংসখেকো

ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া!

মামদানি

মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে : মামদানি

৯০০ সাপ

বন্যায় ভেসে গেল খামার, পালাল ৯০০ সাপ

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa