Advertisement
জুমবাংলা ডেস্ক : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে আগামীকাল সোমবার। ৩ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। প্রতিটি বিষয়ে ফল পুনর্নিরীক্ষার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ঢাকা শিক্ষা বোর্ড থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এইচএসসির ফল পুনর্নিরীক্ষার আবেদনের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু টেলিটকের প্রিপেইড মুঠোফোন থেকেই ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সে ক্ষেত্রে কমা দিয়ে বিষয়ের প্রথম পত্রের কোডগুলো আলাদা করে লিখতে হবে।

পুনর্নিরীক্ষার আবেদন যেভাবে
শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু টেলিটকের প্রিপেইড মুঠোফোন থেকেই ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। প্রথমে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখতে হবে (ঢাকা বোর্ডের ক্ষেত্রে Dha এবং বরিশাল বোর্ডের ক্ষেত্রে Bar)। এরপর স্পেস দিয়ে রোল লিখে আবার স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। (উদাহারণ: RSC DHA 123456 174 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।) একাধিক বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণে কমা দিয়ে সাবজেক্ট কোড এসএমএস করতে হবে। যেমন 174, 175, 176 ইত্যাদি।

মেসেজ সেন্ড হলে টেলিটক থেকে পিন নম্বরসহ কত টাকা নেওয়া হবে, তা জানিয়ে একটি এসএমএস আসবে। পিন নম্বরটি সংগ্রহ করতে হবে। এরপর এতে সম্মত হলে আবারও মেসেজ অপশনে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে ‘পিন নম্বর’ লিখে স্পেস দিয়ে নিজস্ব মুঠোফোন নম্বর (যেকোনো অপারেটর) লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।(উদাহারণ: RSC<>YES<>PIN-NUMBER<>MobileNumber লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।)

আবেদন ফি
প্রতিটি বিষয়ে পুনর্নিরীক্ষণের আবেদনের জন্য ফি ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রেই আবেদন করতে হবে। পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না।

রোববার চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

ফলাফলে বিশ্লেষণে দেখা গেছে, সব শিক্ষাবোর্ড মিলিয়ে পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। শুধু ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ।

ছেলেরা মেয়েদের থেকে পিছিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.