Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এইচএসসি পরীক্ষা কবে, সিদ্ধান্ত নেয়া হবে আজ
জাতীয় শিক্ষা

এইচএসসি পরীক্ষা কবে, সিদ্ধান্ত নেয়া হবে আজ

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 24, 20202 Mins Read

এইচএসসি পরীক্ষা কবে, সিদ্ধান্ত নেয়া হবে আজ

Advertisement

জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণের কারণে স্থগিত থাকা উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার বিষয়ে আজ (২৪ সেপ্টেম্বর) সিদ্ধান্ত নেয়া হবে। বৃহস্পতিবার দুপুর ২টায় ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা বৈঠকে ঠিক করবেন এইচএসসি দিনক্ষণ।

এইচএসসি পরীক্ষা কবে হতে পারে, জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বলেন, বৃহস্পতিবার বৈঠকে আমরা এ বিষয়টি নিয়ে আলোচনা করবো। এখনো কোনো কিছুই নিশ্চিত নয়। নতুন সময়সূচি প্রকাশের বিষয়ে কোনো সিদ্ধান্তও হয়নি।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বৈঠকে কলেজ খুলে দেয়ার সিদ্ধান্ত আসতে পারে। সে ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার পরই নির্ধারণ করা হতে পারে কবে হবে এইচএসসি পরীক্ষা। পরীক্ষা নেয়ার জন্য স্বাস্থ্যবিধি ও সার্বিক বিষয়েও নির্দেশনা আসবে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুস ছালাম বলেন, এইচএসসি পরীক্ষা নিয়ে আমাদের কিছু প্রস্তাবনা রয়েছে। এগুলো বৈঠকে উপস্থাপন করা হবে। এসব প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর পর চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে।

এদিকে আগে থেকেই বলা হচ্ছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর অন্তত ১৫ দিন সময় দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হবে। তবে ঢাকা শিক্ষাবোর্ডে খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান না খুলে দেয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে না। খুলে দেয়ার পরই বাস্তবায়ন হবে পনের দিনের পরিকল্পনা।

এদিকে, এবার প্রায় ১২ লাখ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় বসার কথা রয়েছে। গত ১ এপ্রিল বাংলা প্রথমপত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ঘোষিত সময়সূচি অনুসারে ৪ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা এবং এরপর ৫ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলার কথা ছিল। তবে করোনা পরিস্থিতির কারণে গত ২২ মার্চ স্থগিত হয়ে যায় পরীক্ষা। এর সঙ্গে স্থগিত হয় প্রবেশপত্র বিতরণ ও উত্তরপত্র বিতরণও।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

June 25, 2026
নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

June 25, 2026
নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

June 25, 2026

Latest News

Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

masud

৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

ভূমিকম্প

ঢাকা ঘিরে ভয়াবহ ভূমিকম্প বলয়

salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa