
তিনি তাঁর বাবা মায়ের নামে প্রতিষ্ঠা করা “এর্শাদ আম্বিয়া” ফাউন্ডেশনের মাধ্যমে চুনারুঘাট এলাকায় মানুষকে ত্রাণ দিতে গিয়ে এসব কথা বলেন।
তিনি বলেন, এই সময়ে অবশ্যই ঈমানদার মানুষের বেশি দরকার। যাতে করে মানুষের প্রাপ্য হক তারা বুঝে পায়। বর্তমান এই করোনার দুঃসময়ে আমরা চিকিৎসাসহ খাদ্য মহামারিতে পতিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আমেরিকার উদাহরণ টেনে সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, বাংলাদেশের মানুষ করোনার চেয়েও বেশি বিপদে পড়বে খাদ্য সংকটে কারণ বিভিন্ন দেশ থেকে খাদ্য আমদানী বন্ধ হওয়ার অবস্থায় আছে। এমন মুহুর্তে অবশ্যই ক্ষেত খামারে সবাই ফসল ফলাতে হবে। যার যার স্থান থেকে সবাইকে সহযোগিতা করে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
নিজের কাছে যা টাকা ছিলো সব দিয়ে চাল ডাল কিনে মানুষের মধ্যে বিতরণ করছেন উল্ল্যেখ করে তিনি বলেন, আমার যা ছিলো সব দিয়েই আমি ত্রাণ বিতরণ করেছি। এখন বাধ্য হয়ে বাবা-মায়ের নামে ফাউনাডেশন করেছি যেখানে মানুষ দুর দুরন্ত থেকে টাকা পয়সা দিচ্ছেন মানুষকে সহযোগিতা করার জন্য। একই সাথে যারা ‘এর্শাদ আম্বিয়া’ ফাউন্ডেশনে সহায়তা করে যাচ্ছেন তাদেরকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন।
তিনি নিজ এলাকার সবাইকে আহবান রেখে বলেছেন, আপনারা কেউ যদি খুব বিপদে পড়েন তাহলে অবশ্যই আমার বাড়িতে যাবেন এবং বিপদ বলবেন। আমি আমার সাধ্যমত সহায়তা করবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



