
সোমবার ভোটের সম্পূর্ণ ফলাফল প্রকাশের পর সাংবাদিক সম্মেলনে এ কথা জানান মমতা।
তিনি বলেন, এই প্রথম দেখলাম কোনো প্রধানমন্ত্রী ফোন করলেন না। আমি অবাক হয়েছি। মমতার মুখে এ কথা শুনে তাকে প্রশ্ন করা হয়, প্রধামন্ত্রী ফোন করেননি আপনাকে? মমতার জবাব, না উনি আমাকে ফোন করেননি। হয়তো ব্যস্ত ছিলেন। এরপরই তৃণমূল নেত্রী বলেন, অবশ্য আমি কিছু মনে করিনি। জাতীয় স্বার্থে এবং রাজ্যের স্বার্থে আমাদের যেখানে একসঙ্গে কাজ করার কথা সেখানে সহযোগিতা থাকলেই হল।
তবে ফোন না করলেও অবশ্য মমতা এবং তৃণমূলকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে মিলেমিশে করোনায় একসঙ্গে কাজের কথা বলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



