
এদিকে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ না করার কারণে বরগুনার বামনা থানার ওসি ইলিয়াস আলী তালুকদার একই থানার এএসআই পদমর্যাদার এক পুলিশ সদস্যকে অনেক মানুষের সামনে প্রকাশ্যে থাপ্পড় দিয়েছেন। এ ঘটনার ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে।
সর্বশেষ পাওয়া সংবাদ অনুযায়ী, বামনা থানার ওসি ইলিয়াস আলী তালুকদারকে প্রত্যাহার করা হয়েছে। এএসআইকে লাঞ্ছিতের ঘটনায় তাকে প্রত্যাহার করে বরগুনা জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। লাঠিপেটা ও চড় মারার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ। পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



