Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক একই ঘরে পায়খানা আর রান্নাঘর!
আন্তর্জাতিক

একই ঘরে পায়খানা আর রান্নাঘর!

By Saleh MohammadMay 9, 2019Updated:May 9, 20193 Mins Read

একই ঘরে পায়খানা আর রান্নাঘর!

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : একসঙ্গে পায়খানা আর রান্নাঘর? হংকংয়ে সেটা কোনো দুঃস্বপ্ন নয়, বরং নির্মম বাস্তব৷ সব দৃষ্টিকোণ থেকেই হংকংয়ে জায়গার অভাব, কাজেই সেখানে মানুষকে যেভাবে মাথা গুঁজে থাকতে হয়, তা অবর্ণনীয়৷

রান্না করতে হলে…
বাঁ-দিকে প্রথমে টয়লেট; তার পাশে কিচেন সিংক, যার ওপর আবার মাংস বা শাকসবজি কাটার জায়গা; তার পাশে হটপ্লেট ও কড়াই, যেখানে রান্না হবে৷ ডানদিকে ওয়াশিং মেশিন, রাইস-কুকার ইত্যাদি৷ হংকংয়ের এই খুপরি ফ্ল্যাটে বাস, সেথা দম নেওয়াতেই নাভিশ্বাস…

একই ঘরে পায়খানা আর রান্নাঘর!বাসস্থান, নাকি মালগুদাম?
ক্যানাডার আলোকচিত্রী বেনি ল্যাম একটি দারিদ্র্য দূরীকরণ এনজিও-র হয়ে হংকংয়ে মানুষজন কিভাবে বাস করেন তা দেখাতে এই ছবিগুলো তোলেন৷ খেয়াল রাখবেন: টেলিভিশন, বিয়ারের ক্যান বা টয়লেট পেপার, একবিংশ শতাব্দীর সভ্যতার কোনো আনুষঙ্গিকই বাকি নেই – এমনকি দেয়ালে ফুটবলের পোস্টার অবধি৷

ছিল বাথরুম, হয়েছে রান্নাঘর
যেন সুকুমার রায়ের হাঁসজারুর কোনো আধুনিক সংস্করণ! হংকংয়ের জনসংখ্যা ৭৫ লাখ ছাড়িয়েছে, অথচ আর বাড়ি তৈরির কোনো জায়গা নেই বললেই চলে৷ কাজেই ফ্ল্যাট বা বাড়ির ভাড়া ও দাম আকাশে চড়েছে৷ সাধে কি আবাসনের দৃষ্টিকোণ থেকে হংকং বিশ্বের সবচেয়ে মহার্ঘ শহরগুলির মধ্যে পড়ে!

একই ঘরে পায়খানা আর রান্নাঘর!স্টার ওয়ার্স থেকে স্মার্টফোন
কথায় বলে, যদি হয় সুজন, তেঁতুলপাতায় ন’জন৷ আজকাল আর তেঁতুলপাতায় ন’জনকে ধরাতে হয় না, তবে জিনিসপত্র ধরাতে হয় বৈকি৷ কাজেই দেয়াল থেকে ব্যাগের পর ব্যাগ ঝোলে৷ হংকংয়ে নাকি ৮৮,০০০ এ ধরনের ফ্ল্যাট বা খোঁদল কিংবা গুদামঘরে লাখ দুয়েক মানুষ বাস করছেন৷ এরা গৃহহারা নন, চাকরিবাকরিও আছে৷ কিন্তু সে চাকরিতে এই খোঁদলের বেশি মাথা গোঁজার স্থান হয় না৷

দুই দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে…
সাজিয়ে নিয়ে দেখি শি জিনপিং-কে৷ ২০০৭ সাল থেকে ২০১২ সালের মধ্যে হংকংয়ের কেন্দ্রীয় এলাকায় ফ্ল্যাটের দাম দ্বিগুণ হয়ে বর্গমিটার পিছু প্রায় ১৪ হাজার ডলার কিংবা ১১ হাজার ইউরোতে দাঁড়ায়৷ কাজেই বহু খেটে খাওয়া মানুষ হংকংয়ে বাস করেন মুক্ত প্রকৃতিতে জীবজন্তুদের মতো: মাথা গোঁজার জায়গা হলেই হলো৷

একই ঘরে পায়খানা আর রান্নাঘর!তোষকের সাইজের ফ্ল্যাট
তার ওপর শুয়ে ক্যান থেকে বিনস খেতে খেতে টেলিভিশন দেখতেই বা আপত্তি কি? ডানদিকে নিয়ন লাইটের টিউবটাও খেয়াল করবেন৷ জানলা-দরজা নেই তো কী হয়েছে? ছারপোকা আর আরশোলা, নিখর্চায় দুই’ই পাচ্ছেন…

খাঁচা, নাকি শবাধার?
হংকংয়ের লোকজন এ ধরনের ফ্ল্যাটগুলিকে ঐ নামেই ডেকে থাকে৷ হংকংয়েও ধনী-দরিদ্রের ব্যবধান ক্রমেই বেড়ে চলেছে৷ তবে সুবিশাল শপিং মল, অভিজাত হোটেল আর বহুতল আবাসিক ভবনের সঙ্গে এই খাঁচা বা কফিনগুলোর তফাৎ বোধহয় তার চেয়েও বেশি৷ মুম্বাই সম্পর্কে এককালে বলা হতো, সেখানে জায়গা থাকে শুধু বাসিন্দাদের হৃদয়ে৷ হংকং-এর ক্ষেত্রেও কি তা বলা উচিত?

একই ঘরে পায়খানা আর রান্নাঘর!ডিম আগে, না মুরগি আগে?
স্পষ্ট বোঝা যাচ্ছে, ছিল বাথরুম, হয়েছে রান্নাঘর৷ তবে সাধ করে নয়৷ হংকংয়ে সরকারি আবাসন পেতে নাকি গড়ে বছর পাঁচেক সময় লাগে৷ আর একা মানুষ হলে, দশ বছরের বেশি অপেক্ষা করাটাও নাকি অস্বাভাবিক কিছু নয়৷ এই পরিস্থিতিতে ফ্ল্যাটের বদলে শুধু বাথরুমটা ভাড়া দিতে চাইলেও ভাড়াটের কোনো অভাব হয় না৷

বাঁচার তাগিদ
রাইস-কুকারের পাশেই ওয়াশিং মেশিন; তার তলায় বাক্সপ্যাঁটরা; তার তলায় বিছানা…৷ জাতিসংঘ হংকংয়ের এই খাঁচা বা কফিন ফ্ল্যাটগুলোকে বলেছে ‘মানব মর্যাদার প্রতি অবমাননা৷’ হংকং সরকার বলছেন, ২০১৭ সালের মধ্যে আরো দু’লাখ আশি হাজার সরকারি ফ্ল্যাট তৈরি হবে৷ তখন কি এই খাঁচা বা কফিনগুলো খালি পড়ে থাকবে? সাধে কি কবি বলেছেন, জীবনের ধন কিছুই যাবে না ফেলা…৷

সূত্র : ডয়চে ভেলে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
খামেনি

খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

July 2, 2026
Thailand

১১ বছর বয়সী শিশুর চালানো পিকআপের ধাক্কায় প্রাণ গেল ৮ ভিক্ষুর

July 2, 2026
১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে আসা বিমানে মিলল ১৯ কেজি স্বর্ণ

July 2, 2026

Latest News

খামেনি

খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

Thailand

১১ বছর বয়সী শিশুর চালানো পিকআপের ধাক্কায় প্রাণ গেল ৮ ভিক্ষুর

১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে আসা বিমানে মিলল ১৯ কেজি স্বর্ণ

১০২ তলা ভবনের চূড়া

১০২ তলা ভবনের চূড়ায় উঠে ব্যানার প্রদর্শন করে বিয়ের প্রস্তাব, তারপর যা ঘটলো

Soudi

প্রবাসীদের বড় স্বস্তি, ওয়ার্ক পারমিট নবায়নে সময় বাড়াল সৌদি

ট্রাম্পের আদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল, ট্রাম্পের আদেশ খারিজ

polymarket_top7-team

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

Vumi

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত্যুর তালিকায় প্রায় ২০০০ মানুষ

ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশুকে জীবিত উদ্ধার

টাইম স্লট

ভারতের ভিসার জন্য ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa