আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা রাজ্যের এক নারী ২০০৬ সাল থেকে ক্রয় করে আসছেন একই লটারি নম্বর। অবশেষে, দীর্ঘ ১৬ বছর পর তার ভাগ্য খুলেছে।

লটারি

Advertisement

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রতিবেদনে বলা হয়েছে, এক দশকেরও বেশি সময় ধরে টানা চেষ্টা করার পর তিনি সেই একই নম্বর ব্যবহার করে ৫টি জ্যাকপটে ২ লাখ ৬৪ হাজার ৪১৯ মার্কিন ডলার জিতে নিয়েছেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ২৭ লাখ ২৭ হাজার টাকা।

নর্থ ক্যারোলিনার ফায়েটভিল শহরের বাসিন্দা লোলা অ্যালেন লটারি কর্মকর্তাদের জানিয়েছেন, এক দশকেরও আগে যখন ওই লটারি রাজ্যে প্রথম এসেছিল, তখন থেকেই তিনি এই একই নম্বর ব্যবহার করে আসছেন।

অ্যালেন বলেন, “শুরু থেকেই আমি একই নম্বর ব্যবহার করে আসছি, কারণ এগুলো আমার প্রিয় নম্বর। তাই নম্বরগুলোর মায়া ছাড়তে পারিনি।”

পাত্র চাই বিজ্ঞাপন দেখে প্রতারকের কাণ্ড

গত বৃহস্পতিবার রাতে লটারি জিতেছেন অ্যালেন। লটারির নম্বর মিলে গেলে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি।

অ্যালেন বলেন, “আমি হতবাক হয়ে গিয়েছিলাম। কিছুক্ষণের জন্য আমি অনুভূতিশূন্য হয়ে গিয়েছিলাম।” পাঁচটি জ্যাকপট জেতা তিনজন ভাগ্যবানের মধ্যে অ্যালেন একজন। লটারি থেকে তিনি মোট ২ লাখ ৬৪ হাজার ৪১৯ মার্কিন ডলার জিতেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.