
নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, যমজ দুই ভাই অর্ম্য রায় ও প্রাজ্ঞ রায় পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের একটি ডোবার পাশে খেলতে যায়। এসময় তারা দুজন গড়াগড়ি দিয়ে ডোবার পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন তাদের দুইজনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত্যু ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহত দুই শিশুর বাবা অনিমেশ রায় কান্না জরিত কণ্ঠে বলেন, ঠিকমতো দেখে রাখতে না পারায় আমার বাচ্চা দুটি পানিতে ডুবে মারা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



