Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক একদিকে বিক্ষোভ অন্যদিকে কারফিউ, ভয়ে তটস্থ কাশ্মিরবাসী
আন্তর্জাতিক

একদিকে বিক্ষোভ অন্যদিকে কারফিউ, ভয়ে তটস্থ কাশ্মিরবাসী

By Protik Hossainআগস্ট 23, 2019Updated:আগস্ট 23, 20193 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ জম্মু-কাশ্মির উপত্যকায় শুক্রবারের জুমার নামাজকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। জুমার নামাজের পর রাজধানী শ্রীনগরের জাতিসংঘ দফতর অভিমুখে মিছিল করার ঘোষণা দিয়েছে কাশ্মিরিরা। এর বিপরীতে কয়েকদিনের শিথিলতার পর শুক্রবার (২৩ আগস্ট) বিক্ষোভ দমনে আরও কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। শহরের বেশ কিছু অঞ্চলে জারি করা হয়েছে কারফিউ। সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শ্রীনগরের একটি সড়কে ব্যারিকেপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন নিরাপত্তা বাহিনীর এক সদস্য

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে পাস হয় একটি বিলও। আর গত ৯ আগস্ট রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হয় তা। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়। গ্রেফতার করা হয় সেখানকার বিপুলসংখ্যক স্বাধীনতাপন্থী ও ভারতপন্থী রাজনৈতিক নেতাকে। তবে গত কয়েকদিন ধরে কাশ্মির উপত্যকায় কড়াকড়ি শিথিল করতে দেখা যায়। রাস্তাঘাটে বেড়েছিল যানবাহনের উপস্থিতি। সন্ধ্যার দিকে দোকানগুলোও খোলা হচ্ছিলো।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, জুমার নামাজকে কেন্দ্র করে শুত্রুবার সকাল থেকে আবারও আগের অবস্থায় ফিরে এসেছে কাশ্মির উপত্যকা। এদিন শ্রীনগরে ‘জাতিসংঘে চলো’ (ইউএন চলো) নামক বিক্ষোভ ও সহিংসতা হওয়ার আশঙ্কায় স্পর্শকাতর এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। বড় ধরনের সহিংসতা ছড়িয়ে পড়া ঠেকাতে জাতিসংঘ কার্যালয়ের আশেপাশে এসএসবি, সিআরপিএফ ও জেকেপি সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

ইন্ডিয়া টুডে বলছে, শ্রীনগর শহরের প্রধান প্রধান সড়কে অবস্থিত মসজিদগুলো শুক্রবার বন্ধ রাখা হয়েছে। খোলা থাকছে কলোনির ভেতরকার মসজিদগুলো। প্রশাসনিক সূত্রের দাবি, বড় ধরনের জনসমাবেশ ঠেকাতে বিধিনিষেধ আরোপ জরুরি। নাহলে ‘দুর্বত্তরা’ সমস্যা তৈরি করতে এবং সহিংসতা উসকে দিতে পারে। স্থানীয় বাসিন্দাদের দাবি, চলাচলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও ল্যান্ডফোন যোগাযোগের সুযোগ সীমিত হওয়ার কারণে তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে। শ্রীনগর শহরের কেন্দ্রীয় এলাকা এখনও অস্থিতিশীল আছে। সেখানকার নির্দিষ্ট কিছু এলাকায় পাথর নিক্ষেপের মতো ঘটনা সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে রয়টার্সের এক প্রতিবেদন বলছে, চলতি সপ্তাহেই শ্রীনগরের দেয়াল ছেয়ে গেছে প্রতিবাদী পোস্টারে। শহরটিতে অবস্থিত ভারত-পাকিস্তান নিয়ে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক গ্রুপের দফতর অভিমুখে মিছিলের ডাক দেওয়া হয়েছে সেখানে। ১৯৪৯ সালে কাশ্মির ইস্যুতে ভারত-পাকিস্তান প্রথম যুদ্ধের পর এই দফতরটি এখানে স্থাপন করা হয়। এই পর্যবেক্ষক সংস্থাটি দুই দেশের যুদ্ধ ও অস্ত্রবিরতি কার্যক্রম পর্যবেক্ষণ করে।

শুক্রবার ওই দফতর অভিমুখে যাওয়া প্রধান সড়কের অবস্থান নিয়েছে আধাসামরিক বাহিনী অনেক সদস্য। অন্তত দুটি জায়গায় বসানো হয়েছে বাধা। বিক্ষোভের কেন্দ্র হিসেবে শহরের পুরাতন কলোনিতেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। একাধিক জায়গায় তারকাঁটা বসিয়ে বন্ধ করা হয়েছে পথ।

বিগত দুই সপ্তাহ ধরে কাশ্মিরের বিভিন্ন জায়গায় শত শত মানুষ একাধিক বিক্ষোভ করেছে। পুলিশের নিক্ষেপ করা টিয়ার শেল ও ছররা গুলিতে আহত হয়েছেন অন্তত ১৫২ জন। শহরের বেশিরভাগ দোকানই বন্ধ রয়েছে। বছরের অন্যান্য সময় পর্যটকে পরিপূর্ণ ডাল লেকেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বেশ কিছু জায়গায় পুলিশ টহল দিচ্ছে এবং কারফিউয়ের ঘোষণা দিচ্ছে। সবাইকে ঘরের ভেতর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, চলতি সপ্তাহের শেষে জি৭ সম্মেলনের সাইডলাইন বৈঠকে কাশ্মির ইস্যুতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাপ করার পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
সর্বোচ্চ নেতা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফন ৯ জুলাই

জুন 13, 2026
Tower

আস্ত মোবাইল টাওয়ার উধাও!

জুন 13, 2026
Marrige

পঁচিশ বছর লিভ-ইন সম্পর্কে থাকা বাবা-মায়ের বিয়ে দিলেন সন্তানরা

জুন 13, 2026
Latest News
সর্বোচ্চ নেতা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফন ৯ জুলাই

Tower

আস্ত মোবাইল টাওয়ার উধাও!

Marrige

পঁচিশ বছর লিভ-ইন সম্পর্কে থাকা বাবা-মায়ের বিয়ে দিলেন সন্তানরা

ভারতীয় বিমান

আসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত

বিমান

আসামে বিমানবাহিনীর AN-32 বিমান বিধ্বস্ত, নিহত ৫

পুশ ইন

‘পুশ ইন’ ইস্যুতে মন্তব্য এড়ালেন শুভেন্দু অধিকারী

ছাগলের ক্লোন

দুধের সুনামি! চীনে সফলভাবে ছাগলের ক্লোন

সাইবার স্ক্যাম কম্পাউন্ড

কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন সাইবার দাসের শিকার ৩৭ বাংলাদেশি

ফুজিমোরি

কে এই কেইকো ফুজিমোরি?

Worldcup

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa