Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক একদিনের জন্য ‘ইমিগ্রেশন অফিসার’ ব্রিটিশ প্রধানমন্ত্রী, গ্রেপ্তার ১০৫
আন্তর্জাতিক

একদিনের জন্য ‘ইমিগ্রেশন অফিসার’ ব্রিটিশ প্রধানমন্ত্রী, গ্রেপ্তার ১০৫

By Sibbir OsmanJune 18, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক: যুক্তরাজ্যজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়াকড়ির অংশ হিসেবে লন্ডনের এক অভিযানে অংশ নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং পুলিশের সঙ্গে তিনি এই অভিযানে অংশ নিয়েছেন। গত ১৫ জুন সেই অভিযান শেষ হয় ব্রিটেনের বিভিন্ন এলাকা থেকে ১০৫ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তারের মধ্য দিয়ে। খবর বার্মিংহাম মেইল।

রেস্তোরাঁ, কার ওয়াশ, মুদি দোকান ইত্যাদি জায়গায় অবৈধভাবে কাজ করা এবং জাল কাগজপত্র রাখার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

এই অভিযানে তার পরনে ছিল বুলেটপ্রুফ ভেস্ট। নির্বাচন সামনে রেখে অবৈধ অভিবাসন বন্ধের বিষয়টি সরকারের অগ্রাধিকারের তালিকায় রেখেছেন সুনাক।
একদিনের জন্য ‘ইমিগ্রেশন অফিসার’ ব্রিটিশ প্রধানমন্ত্রী, গ্রেপ্তার ১০৫

Advertisement

গত বছরের ডিসেম্বরে ঋষি সুনাক ঘোষণা দিয়েছিলেন, নৌকায় চড়ে অবৈধভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসা তিনি বন্ধ করবেন। এর পর জানুয়ারি-মার্চ সময়ে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের ঘটনা আগের বছরের একই সময়ের চেয়ে বেড়ে দ্বিগুণ হয়েছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান এক বিবৃতিতে বলেন, `অবৈধ কর্মীরা আমাদের সমাজের ক্ষতি করছে, সৎ কর্মীদের চাকরিছাড়া করছে। তারা কোনো কর দেয় না, ফলে সরকারের তহবিল ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

তিনি আরও বলেন, `প্রধানমন্ত্রী যেমনটি নির্ধারণ করেছেন, আমরা আমাদের সীমান্ত আইনের লঙ্ঘন বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জানি, অবৈধভাবে কাজ করার সুযোগ মিলবে, এই আশা নিয়েই বিপজ্জনক যাত্রায় যুক্তরাজ্যে আসছে অবৈধ অভিবাসীরা। আজকের এই অভিযানগুলো তাদের জন্য একটি স্পষ্ট বার্তা যে আমরা তাদের পক্ষে দাঁড়াব না।’

অভিযানে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে ৪০ জনকে যুক্তরাজ্য থেকে বের করে দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাকিদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, এই অভিযানের ফলে অবৈধ অভিবাসীদের অনেকে স্বেচ্ছায় যুক্তরাজ্য ত্যাগ করবে। চলতি বছরের প্রথম তিন মাসে যুক্তরাজ্যের অভিবাসন কর্মকর্তারা ১৩০৩টি অভিয়ান চালিয়েছে।

ডেইলি মেইল পত্রিকায় চাকরি পেলেন জনসন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

June 26, 2026
ভারতের ট্যুরিস্ট ভিসা

ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনের নতুন নিয়ম

June 26, 2026
বাকিংহাম প্যালেস

ঐতিহ্য ভেঙে বাকিংহাম প্যালেসে না থাকার সিদ্ধান্ত চার্লসের

June 26, 2026

Latest News

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ভারতের ট্যুরিস্ট ভিসা

ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনের নতুন নিয়ম

বাকিংহাম প্যালেস

ঐতিহ্য ভেঙে বাকিংহাম প্যালেসে না থাকার সিদ্ধান্ত চার্লসের

health tips world

ভারতীয় ট্যুরিস্ট ভিসা : সামান্য ভুলেই বাতিল হতে পারে আবেদন, সঠিকভাবে করবেন যেভাবে

Juta

এবার ‘মন ভালো’ করবে নাইকির জুতো!

রাজা চার্লস

১ কোটি পাউন্ডেরও বেশি কর দিয়ে শীর্ষ করদাতাদের তালিকায় রাজা চার্লস

সিন্দুর

‘অপারেশন সিন্দুর’-এ নিহত ছয় সেনার নাম প্রকাশ করল ভারত

চীন

‘উন্নয়ন ও সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নতুন সরকারের পাশে থাকবে চীন’

হিজবুল্লাহ

লেবানন ছাড়তে ইসরায়েলকে হুঁশিয়ারি হিজবুল্লাহর, কঠোর জবাবের বার্তা ইরানের

ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa