
Advertisement
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার নাসিরনগর উপজেলার পূর্বপাড়ার নূর ইসলামের স্ত্রী প্রসব বেদনা নিয়ে বসুন্ধরা হাসপাতালে ভর্তি হন। স্বজনরা জানতেন তার গর্ভে একসঙ্গে দুই সন্তান রয়েছে। তবে অস্ত্রোপচারের পর তিন সন্তান প্রসব হয়।
হাসপাতালের চিকিৎসক খোকন দেবনাথ জানান, হাসপাতালের আসার পর প্রসূতির কিছু শারিরিক সমস্যা ধরা পড়ে। এ অবস্থায় দ্রুত ওনার অস্ত্রোপচার করানো হয়। জন্ম নেওয়া শিশুদের ওজন কিছুটা কম হওয়ায় ইউকিউবেটরে রাখা হয়েছে। ওই নারী এর আগে আরো চার সন্তানের জননী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



