আন্তর্জাতিক ডেস্ক: সন্তানকে পড়াতে গিয়ে আগে মায়ের পড়া মুখস্ত হয়ে গেছে, এমন নজির নেহায়েত কম নেই। ঠিক সেভাবেই ছেলেকে উৎসাহ দিতে নিজে বই পড়া শুরু করেছিলেন বিন্দু। এই করতে গিয়ে এক পর্যায়ে নিজের জন্য সরকারি চাকরির প্রস্তুতি শুরু করেন তিনি। সঙ্গে পড়াশুনায় মন ফেরে ছেলেরও।

সেই ঘটনার পর কেটে গেছে নয় বছর। তিনি এবং তার ছেলে দুজনেই একসঙ্গে সরকারি চাকরিতে যোগ করতে চলেছেন।

ভারতের কেরালায় এই ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কেরালারা পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) পরীক্ষায় ৪২ বছর বয়সী বিন্দু লাস্ট গ্রেড সার্ভেন্ট পদে উত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে তার ২৪ বছর বয়সী ছেলে লোয়াল ডিভিশনাল ক্লার্ক পদে উত্তীর্ণ হয়েছেন।
মা-ছেলে

Advertisement

টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বিন্দু বলেন, ছেলেকে উৎসাহ দিতি পড়া শুরু করেন তিনি। এরপর ভর্তি হন একটি কোচিং সেন্টারে। স্নাতক সম্পন্ন হওয়ার পর ছেলেকেও ওই কোচিং সেন্টারে ভর্তি করেন তিনি।

গত ১০ বছর ধরে গ্রামাঞ্চলের শিশুদের পড়াতেন বিন্দু। তিনি বলেন, কোচিং সেন্টারে তার শিক্ষকরা, তার বন্ধুরা এবং তার ছেলের উৎসাহে তিনি পিএসসি পরীক্ষায় পাস করার জন্য বারবার চেষ্টা করেছিল। তিনবারের চেষ্টার চাকরির সোনার হরিণ মেলে তার।

অবশ্য মায়ের সঙ্গে পড়াশুনা না করলেও নির্দিষ্ট বিষয় নিয়ে তারা আলোচনা করতেন বলে জানিয়েছেন বিন্দুর ছেলে।

কাবায় মুষলধারে বৃষ্টি, পবিত্র ঘর স্পর্শ করছেন মুসল্লিরা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.