
জানা গিয়েছে, ৩০ মে রিচার্ড ক্যামেরিন্টা ডে নামের এক ফেসবুক ব্যবহারকারী একটি পোস্ট করেন৷ যেখানে তিনি দাবি করেন, ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টি করেছেন মার্কিন নিবাসী ক্যাথরিন ব্রিজ৷ তিনটি ছবি দিয়ে রিচার্ড জানান, একই সঙ্গে ১৭টা শিশুর জন্ম দিয়েছেন ক্যাথরিন৷ এবং এরা প্রত্যেকেই ছেলে৷ তিনটি ছবির, প্রথমটিতে ক্যাথরিনকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা গেলেও, বাকি দুটি ছবিটিতে তাঁর ১৭টি শিশুকে দেখা যায়৷ এবং রিচার্ডের এই পোস্ট প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়৷ পোস্টটি ৩৩ হাজারের মতো শেয়ার হয়৷ নেটিজেনদের মধ্যে প্রবল কৌতূহল তৈরি হয়৷ এবং তথ্য তালাশ করতে গিয়ে বেরিয়ে আসে আসল সত্য৷

জানা গিয়েছে, এই ছবিটি দিয়ে প্রথম খবর করে ‘ওয়ার্ল্ড নিউজ ডেইলি রিপোর্ট’ নামের একটি ওয়েবসাইট৷ ফেক নিউজ বা ভুয়ো খবর করার জন্য যারা বিশেষ ভাবে জনপ্রিয়৷ আরও জানা গিয়েছে, খবরটির সঙ্গে অন্তঃসত্ত্বা মহিলার যে ছবিটি দেওয়া হয়েছে, সেটিও এডিটেড৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



