Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় একাই চিকিৎসা দিয়ে ৩ শতাধিক করোনা রোগীকে সুস্থ করে সম্মাননা পেলেন ডা. অসিম
জাতীয়

একাই চিকিৎসা দিয়ে ৩ শতাধিক করোনা রোগীকে সুস্থ করে সম্মাননা পেলেন ডা. অসিম

By Sibbir OsmanAugust 13, 20203 Mins Read

একাই চিকিৎসা দিয়ে ৩ শতাধিক করোনা রোগীকে সুস্থ করে সম্মাননা পেলেন ডা. অসিম

Advertisement
জুমবাংলা ডেস্ক : দেড়শ পুলিশ আর দেড় শতাধিক সাধারণ মানুষকে একাই করোনা চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছেন ডা. অসিম কুমার সাহা। তিনি বগুড়া পুলিশ লাইন্স হাসপাতালের মেডিকেল অফিসার। করোনা মহামারির সময় একাই দিন রাত ২৪ ঘণ্টা সেবা দিয়েছেন আক্রান্ত রোগীদের। কখনো মোবাইল ফোনে আবার কখনো পরিস্থিতি বিবেচনায় রোগীর বাড়িতে হাজির হয়েছেন। এভাবেই তার চিকিৎসায় সুস্থ হয়ে কর্মস্থলে ফিরেছেন তিন শতাধিক করোনা আক্রান্ত মানুষ। এ কারণেই ডা. অসিম কুমার সাহাকে জেলা পুলিশ দিয়েছেন বিশেষ সম্মাননা।

গত সোমবার (১০ আগস্ট) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা করোনা যোদ্ধা হিসেবে ডা. অসিম কুমার সাহাকে বিশেষ সম্মাননা ক্রেস্ট উপহার দিয়েছেন।

জানা গেছে, গত মে-জুন মাসে বগুড়া জেলা পুলিশের সদস্যদের মধ্যে করোনায় আক্রান্তের হার বাড়তে থাকে। ফলে আতঙ্ক দেখা দেয় মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের মাঝে। আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দুটি ভবনের একটিকে আইসোলেশন সেন্টার এবং অপরটিকে কোয়ারেন্টাইন সেন্টার ঘোষণা করে চিকিৎসা দেয়ার উদ্যোগ নেন বগুড়ার পুলিশ সুপার।

সেখানেই শুরু করা হয় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা। চিকিৎসক হিসেবে এক মাত্র ভরসা পুলিশ লাইন্স হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ অসিম কুমার সাহা।

করোনা জয় করে কর্মস্থলে যোগ দেয়া কয়েকজন পুলিশ সদস্য জানান, তারা যখন আইসোলেশন সেন্টারে অবস্থান করছিলেন সেই সময় ডা. অসিম কুমার সাহা প্রতিদিনই সেখানে গিয়ে আক্রান্তদের খোঁজখবর নিয়েছেন।

এছাড়া যেকোনো সমস্যা দেখা দিলে মোবাইল ফোনে সাড়া দিয়েছেন তিনি। পুলিশ সদস্য ছাড়াও তাদের পরিবার, অবসর প্রাপ্ত পুলিশ সদস্যরাও সেবা পেয়েছেন যেকোনো সময়। আর এভাবেই তিনি গত তিন মাসে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছেন ১৪০ জন পুলিশ সদস্যকে। এখনো চিকিৎসাধীন রয়েছেন ৯ জন পুলিশ সদস্য।
একাই চিকিৎসা দিয়ে ৩ শতাধিক করোনা রোগীকে সুস্থ করে সম্মাননা পেলেন ডা. অসিম
এদিকে করোনা ও বগুড়া পরিস্থিতি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের ফেসবুক পেজে করোনা চিকিৎসক হিসেবে যে কয়জন চিকিৎসকের নাম দিয়েছিলেন সেই তালিকায় প্রথমেই ছিল ডা. অসিম কুমার সাহার নামও মোবাইল নাম্বার।

এ কারণে শহরের বিভিন্ন প্রান্ত প্রতিনিয়ত করোনা রোগী তাদের সমস্যা নিয়ে ফোন করতেন ডা. অসিম কুমার সাহার কাছে। আর এভাবেই তিনি আরও দেড় শতাধিক করোনা রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছেন গত তিন মাসে।

ডা. অসিম কুমার সাহা বলেন, ‘গণহারে পুলিশ সদস্যরা আক্রান্ত শুরু হলে নমুনা পরীক্ষার ফলাফলের অপেক্ষায় না থেকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়েছে। ফলে তাদের পরিবারের সদস্যদেরকে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করা গেছে। তিনি আরও বলেন পুলিশ সদস্যের বাহিরেও শহরের বিভিন্ন প্রান্ত থেকে করোনা আক্রান্ত মানুষ ফোন দিয়েছেন প্রতিনিয়ত। কখনও মোবাইল ফোনে আবার রোগীর অবস্থা বিবেচনা করে গভীর রাতেও রোগীর বাড়িতে যেতে হয়েছে চিকিৎসা দিতে।’

তিনশতাধিক করোনা রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার ব্যাপারে অনুভূতি জানতে চাইলে ডা. অসিম কুমার সাহা বলেন, ‘তিন শতাধিক করোনা রোগীকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলতে পেরে চিকিৎসক হিসেবে নিজেকে সার্থক মনে হয়েছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

June 27, 2026
us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

June 27, 2026
asif

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

June 27, 2026

Latest News

এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

asif

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

তথ্য প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য প্রতিমন্ত্রী

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে ক্যামেরা স্থাপনের নির্দেশ

Logo

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামীকাল

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

৮ হাজার শ্রমিকের কাজে যোগদানের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আশ্বাস

এইচএসসি

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

News

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে : পররাষ্ট্রমন্ত্রী

কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa