Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home আন্তর্জাতিক একাত্তরে যু দ্ধে হারিয়ে ফেলা ২ মেয়েকে খুঁজে পেলেন পাকিস্তানি মা
আন্তর্জাতিক বিভাগীয় সংবাদ

একাত্তরে যু দ্ধে হারিয়ে ফেলা ২ মেয়েকে খুঁজে পেলেন পাকিস্তানি মা

By জুমবাংলা নিউজ ডেস্কMay 4, 2024, 9:38 AM Asia/DhakaUpdated:May 4, 2024, 9:38 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময় হারিয়ে ফেলা ২ মেয়েকে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে খুঁজে পেয়েছেন পাকিস্তানি এক মা।

একাত্তরে হারিয়ে যাওয়া ২ মেয়েকে খুঁজে পেলেন পাকিস্তানি মা

শুক্রবার (৩ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ ৫৩ বছর পর মাকে জড়িয়ে ধরে আনন্দে কাঁদলেন ২ সন্তান। এমন দৃশ্যের সাক্ষী হওয়া সবার চোখই ছিল ছলচলে।

স্বজনরা জানান, পুরনো একটি পারিবারিক ছবির সূত্র ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এই মা ও সন্তানদের মিলন হয়। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঘটে তাদের বিচ্ছেদের ঘটনা। বিচ্ছিন্ন হয়ে পাকিস্তানি মেয়ে মা চমনারা বেগম ফিরে যান নিজ দেশে। অপরদিকে স্ত্রীকে হারিয়ে ২ মেয়েকে নিয়ে বাংলাদেশি স্বামী এস এম মুসলিম আবারও নতুন করে জীবন শুরু করেন।

স্বজনরা জানান, স্বাধীনতা যুদ্ধের সময় স্বামীসহ ছোট্ট ২ সন্তান উম্মে মুরসালিনা ও উম্মে তাসলিমাকে হারিয়ে ফেলেন মা চমনারা বেগম। পরে তিনি আশ্রয় নেন ভারতীয় শরনার্থী শিবিরে, সেখান থেকে পাড়ি জমান নিজ দেশ পাকিস্তানে। অন্যদিকে তার স্বামী এস এম মুসলিম মা হারা ২ মেয়েকে বাঁচিয়ে রাখতে শুরু করেন নতুন সংসার। বিয়ে হয় চমনারারও। এরই মধ্যে কেটে যায় অর্ধশত বছর।

২০২২ সালে পারিবারিক একটি ছবির সূত্র ধরে খোঁজ মেলে মা ও সন্তানদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি প্রকাশ করলে ছড়িয়ে পড়ে পাকিস্তানে। এগিয়ে আসেন মুরাদ নামের এক কনটেন্ট ক্রিয়েটর। তার প্রচারণা ও সহযোগিতার কারণেই আজকের সুখের ক্ষণ।

মাকে ফিরে পেয়ে খুব খুশি ২ মেয়ে। উম্মে মুরসালিনা বলেন, মা না থাকা জীবন যে কত কষ্টের তা আসলে বলে বোঝানোর না। কত চাওয়া- না পাওয়ার কথা কাউকে বলা যায় না।

অর্ধশতাব্দী পর ২ মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে চমনারা বেগমও উর্দুতে বলেন, ‌‘তোদের পেয়ে আমি খুব খুশি’।

এদিকে স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বাধীনতার আগে বাংলাদেশের নাগরিক এস এম মুসলিম কাজ করতেন পাকিস্তান এয়ারলাইন্সে। তখন চমনারা বেগমের সঙ্গে পরিচয় ও বিয়ে হয় তাদের। ২০০৯ সালে মারা যান এস এম মুসলিম।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of ZoomBangla iNews. He is also a good writer.

Related Posts
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

May 22, 2026, 11:40 PM Asia/Dhaka
nepal-women

কিশোর-কিশোরীর মধ্যে যৌ ‘নসম্পর্ক আর ধ ‘র্ষ ‘ণ নয়!

May 22, 2026, 10:12 PM Asia/Dhaka
ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

May 22, 2026, 10:11 PM Asia/Dhaka
Latest News
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

nepal-women

কিশোর-কিশোরীর মধ্যে যৌ ‘নসম্পর্ক আর ধ ‘র্ষ ‘ণ নয়!

ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

দোকানে বসতে নিষেধ

নে ’শাগ্রস্ত অবস্থায় দোকানে বসতে নিষেধ, বাবাকে কু পি’ য়ে হ ‘ত্যা

Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

ফেরা

এভারেস্ট জয় শেষে ফেরার পথে প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী

ট্রাক

গোপালগঞ্জে গরুবোঝাই ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

ভিজিএফ

জামালপুরে বিএনপি নেতাদের হাতে ভিজিএফ কার্ড তুলে দিলেন চেয়ারম্যান

চাঁদাবাজি

চাঁদাবাজি মামলায় পাবনায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp