Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম তালিকা প্রকাশ
জাতীয় শিক্ষা

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম তালিকা প্রকাশ

By Saiful IslamAugust 25, 20202 Mins Read

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম তালিকা প্রকাশ
ফাইল ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর একাদশ শ্রেণিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে কলেজ ও মাদরাসা শিক্ষার্থীদের অনলাইনে ভর্তির আবেদন যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৮টায় প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়।

ইতিমধ্যেই একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইট (http://www.xiclassadmission.gov.bd) ও ফোন নম্বরের মাধ্যমে ফল জানতে পারছে শিক্ষার্থীরা। প্রথম পর্যায়ে সাধারণ ৯ শিক্ষা বোর্ড ও মাদরাসা বোর্ডে ভর্তি আবেদন করেছিল ১৩ লাখ ৪২ হাজার ৭১৩ জন। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী।

প্রথম পর্যায়ে পছন্দের কলেজ পেয়েছে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থী। আবেদন করেও পছন্দের কলেজ পায়নি ৬৪ হাজার ৯৭২ জন। শুধু ঢাকা বোর্ডে আবেদন করেছিল তিন লাখ ৩৯১ জন। তাদের মধ্যে পছন্দের কলেজ পেয়েছে ২ লাখ ৮৮ হাজার ২৯৮ জন। আবেদন করেও ঢাকা বোর্ডে কলেজ পায়নি ১২ হাজার ৯৩ জন। আর ১৪৮টি কলেজে কোনো আবেদনই করেনি শিক্ষার্থীরা। মোট ২ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী আবেদন করেও কোনো কলেজ পায়নি।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ বলেন, ‘যারা পছন্দের কলেজ পায়নি তাদের চিন্তার কিছু নেই। প্রথম মাইগ্রেশনের ফলে তাদের কেউ কেউ পছন্দের কলেজ পাবে। আর শিক্ষার্থীদের বলবো, তারা যেন পছন্দের সংখ্যা বাড়ায়। তারা যদি ১০টা কলেজ পছন্দ করে, তাহলে কলেজ পেতে কোনো সমস্যা হবে না। আমাদের পর্যাপ্ত আসন রয়েছে। সবাই ভর্তি হতে পারবে।’

জানা যায়, যারা কলেজ পায়নি তাদের ওয়েবসাইটে ঢুকে ফি ছাড়াই পছন্দ বাড়ানোর সুযোগ রয়েছে। প্রথম পর্যায়ে নির্বাচিতদের নিশ্চায়ন করতে হবে ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত। নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হয়ে যাবে। দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম মাইগ্রেশন ও দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর। তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ চলবে ৭ ও ৮ সেপ্টেম্বর। তাদের ফল প্রকাশ হবে ১০ সেপ্টেম্বর। কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৩ সেপ্টেম্বর। এরপর ওইদিন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

June 24, 2026

Latest News

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa