Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home আন্তর্জাতিক একা লড়ছেন কেজরিওয়াল
আন্তর্জাতিক

একা লড়ছেন কেজরিওয়াল

By Shamim RezaFeb 6, 2020, 11:11 PM Asia/Dhaka4 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : বিশেষভাবে তৈরি গাড়ির মাথায় বসে আছেন অরবিন্দ কেজরিওয়াল। সেই গাড়ির চারপাশ ঘিরে ধরেছে লোক৷ গাড়ি চলছে, পিছনে লোক ছুটছেন নেতাকে একবার দেখার জন্য৷ দিল্লির প্রচারে কেজরিওয়ালকে ঘিরে এই উন্মাদনাটুকু অক্ষুন্ন আছে৷ খবর ডয়চে ভেলের।

দক্ষিণ দিল্লির গোবিন্দপুরির বাজার এলাকা দিয়ে যাচ্ছিল অরবিন্দ কেজরিওয়ালের রোড শো৷ হলুদ রঙা গাড়ির মাথায় কেজরিওয়াল৷ কখনও বাঁ হাত তুলে নাড়ছেন, পরের মুহূর্তেই উঠছে ডান হাত৷ দোকান থেকে লোকে রাস্তায় নেমে পড়েছেন৷ দোকানের ওপরে বাড়ির বারান্দায়, ছাদে জড়ো হয়েছেন অনেকে৷ কেজরিওয়াল তাঁদের দিকে হাত নাড়তেই, তাঁরাও অভিবাদন জানাতে শুরু করলেন মুখ্যমন্ত্রীকে৷ কেজরিওয়ালের গাড়ির সামনে ব্যান্ড বাজছে৷ পিছনের একাধিক গাড়ি থেকে তারস্বরে গান বাজছে, ‘আচ্ছে বিতে পাঁচ সাল, লাগে রহো কেজরিওয়াল’, সহজ বাংলায় যার অর্থ, ‘গত পঁচ বছর খুব ভালো কেটেছে, কেজরিওয়াল আপনি এভাবেই লেগে থাকুন’৷

জনসমর্থন দেখে কেজরিওযালের মুখে মৃদু হাসি৷ গলায় মার্কামারা মাফলার৷ দিল্লির শীতে গলা যাতে খারাপ না হয়, তার ব্যবস্থা৷ গতবারের তুলনায় ফরাক হল, নিরাপত্তার বাড়াবাড়ি। মুখ্যমন্ত্রীর গাড়ির ওপরে ভিড় করে নিরাপত্তারক্ষীরা৷ প্রার্থী অতিশি কোনওরকমে একটু জায়গা নিয়ে দাঁড়িয়ে৷ গাড়ি ঘিরে বা পুরো রোড শোতে অসংখ্য পুলিশ৷ কেজরিওয়ালের মুখের হাসি আরেকটু চওড়া হল, যখন তিনি দেখতে পেলেন, বেশ কিছু লোক তাঁর গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে ছুটছেন, তাঁকে ভালো করে দেখার জন্য৷

কেজরিওয়ালের পিছনে চলেছে প্রায় দেড় কিলোমিটার লম্বা মিছিল৷ আপ সদস্য ও সমর্থকদের৷ তার মধ্যে প্রচুর ব্যাটারি চালিত অটো, দিল্লিতে যাকে বলা হয় টোটো৷ গতবার আম আদমি পার্টির বাহন ছিল অটো, এ বার তা বদলে হয়েছে টোটো৷ ‘লাগে রহো কেজরিওয়াল’ গানের সঙ্গে হাততালি দিতে দিতে চলেছেন দলের কর্মী, সমর্থকরা৷ রীতিমতো বিশাল মিছিল৷ পাঁচ বছর আগে এই ধরনের প্রচারে বা আপের অফিসে দেখা মিলত দেশ এমনকি, বিদেশ থেকে আসা সমর্থকদের৷ বহুজাতিক সংস্থার চাকরি থেকে ছুটি নিয়ে তাঁরা এসেছিলেন কেজরিওয়ালকে জেতাতে৷ এ বার তাঁরা কেউ নেই৷ নেই প্রশান্ত ভূষণ, দেবেন্দ্র যাদব, মায়াঙ্ক গান্ধী, সন্তোষ হেগড়ে, কুমার বিশ্বাসরা৷ গত পাঁচ বছরের সব চেয়ে বড় পরিবর্তন হল, আপ মানে এখন শুধুই কেজরিওয়াল৷ দেশের এক নেতা বা নেত্রী শাসিত রাজনৈতিক দলের সঙ্গে আপও একই সারিতে দাঁড়িয়ে৷

গোবিন্দপুরির ব্যস্ত রাস্তা দিয়ে কেজরিওয়ালের রোড শো চলে গেল৷ গত সাত-আট বছর ধরে ভোট এলেই রোড শো হয়ে দাঁড়িয়েছে জনসংযোগের সবচেয়ে বড় হাতিয়ার৷ কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার লোকের কাছে পৌঁছনোর সুযোগ। তবে এখানে নেতা বা নেত্রীর ভাষণ সচরাচর থাকে না। শুধু তাঁদের ক্ষণিকের দর্শন মেলে৷ কেজরিওয়ালের দর্শনের জন্য দৌড় লাগিয়েছিলেন বছর পঁয়ত্রিশের অমিতাভ৷ বাজারে নিজের দোকান ফেলে৷ কেন দৌড় লাগালেন? প্রশ্নের জবাব আসতে দেরি হল না। আবেগতাড়িত অমিতাভ বললেন, ‘‘গরিবদের জন্য প্রচুর করেছেন কেজরিওয়াল৷ বিদ্যুৎ, জলের জন্য তো পয়সা লাগে না। মহল্লা ক্লিনিকে চিকিৎসা, ওষুধ ফ্রি৷ আমার ছেলে সরকারি স্কুলে পড়ে৷ একবার গিয়ে দেখে আসবেন, সেই স্কুলকে কী বানিয়ে দিয়েছেন তিনি৷ তাঁকে ভালো করে দেখব না?” পাশে দাঁড়ানো জনা পাঁচেক লোক সম্মতিসূচক মাথা নাড়তে থাকলেন৷ গরিব মানুষের এই মনোভাব হল কেজরিওয়ালের শক্ত জমি, যার জোরে তিনি তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন৷ যার জোরে বলতে পারছেন, ‘‘৭০ বছরে প্রথমবার কোনও সরকার শুধু নিজের সাফল্যের প্রচার করছে ভোটে৷’’

দিল্লির মুখ্যমন্ত্রীর এই দাবি কি ঠিক? বিশেষজ্ঞরা বলছেন, কোনও সন্দেহ নেই, শুধু সাফল্যের প্রচার দিয়েই শুরু হয়েছিল কেজরিওয়াল তথা আপের প্রচার৷ পুরোপুরি ইতিবাচক৷ কিন্তু বিজেপি দিল্লিতে মেরুকরণের লক্ষ্যে যতই সুর চড়িয়েছে, ততই তার প্রভাব পড়েছে জনমানসে, ততই বদলে গিয়েছে কেজরিওয়ালের প্রচারের ধরণ. কথাবার্তাও৷ যার পরিষ্কার ছবি দেখা গেল, বুধবার রাতে কেজরওয়ালের নির্বাচন কেন্দ্র নয়াদিল্লিতে৷ দিল্লি জুড়ে প্রচারের পর নিজের কেন্দ্রে এসেছেন কেজরিওয়াল৷ সামনে ঠাসা ভিড়৷ মঞ্চে উঠতেই বিশাল মালা পরানো হল তাঁকে৷ হাতে ধরিয়ে দেওয়া হল গদা৷ যা শোভা পায় রামভক্ত হনুমান বা বজরঙ্গবলীর হাতে৷ গদা ওপরে তুলে ধরলেন কেজরিওয়াল৷ তাঁর কথায় এখন হামেশাই উঠে আসছে হনুমান চালিশার কথা৷ তিনি বুধবারও বলেছেন, ”আমি হনুমান চালিশা পড়ি৷ মন শান্ত হয়৷ আমি তো বিজেপি নেতাদের বলব, হনুমান চালিশা পড়তে৷ পড়লে তাঁরা কুকথা বলা বন্ধ করবেন৷” এমনকী কেজরিওয়ালের মুখে এখন উঠে আসছে শাহিনবাগের কথাও৷ তিনি বলছেন, ”বন্ধ রাস্তা খুলে দিন অমিত শাহ৷ চাইলে তিনি পনেরো মিনিটেই তা করতে পারেন৷ আধঘন্টায় যে জায়গায় যাওয়া যেত, রাস্তা বন্ধ থাকায় স্কুল বাস, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সব ধরনের বাহন যেতে সময় লাগছে তিন ঘন্টা৷’’

বোঝা যাচ্ছে, বিজেপির প্রচারের জবাব দিতে বাধ্য হচ্ছেন কেজরিওয়াল৷ নিজের সাফল্যের বাইরে গিয়ে বজরঙ্গবলীর গদা হাতে তুলতে হচ্ছে৷ নয়াদিল্লির জনসভায় এসেছিলেন, বিজেপির সমর্থক রমেশ৷ বরাবর তাঁর ভোট পড়ে পদ্মে৷ কেজরিওয়ালের হাতে গদার প্রসঙ্গ তুলতেই তাঁর জবাব, ‘‘লড়াই অত সহজ নয়৷ বিজেপির প্রচার গতি পেতেই দেখুন কী অবস্থা হয়েছে৷ হাতে হনুমানের গদা, মুখে হনুমান চালিশা৷ কেজরিওয়ালের হলটা কী? এই প্রথম রীতিমতো কঠিন লড়াইয়ের মুখে পড়েছেন কেজরিওয়াল৷ কথাটা মিলিয়ে নেবেন৷’’

একদিকে মোদী-শাহ, ৭০ জন কেন্দ্রীয় মন্ত্রী, ২৪০ জন সাংসদ, দশজন মুখ্যমন্ত্রী, অন্য রাজ্য থেকে আসা কর্মীদল, মেরুকরণ, অন্যদিকে কার্যত একা কেজরিওয়াল৷ এরপরেও দিল্লি দখলের লড়াইয়ে যদি জিততে পারেন এই ছোটখাট চেহারার আপ নেতা, তা হলে তঁর রাজনৈতিক উচ্চতা বেড়ে যাবে অনেক গুণ৷

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
অন-অ্যারাইভাল ভিসা

অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ নিয়ে দুঃসংবাদ দিলো থাইল্যান্ড

May 21, 2026, 8:57 AM Asia/Dhaka
প্রবেশের সুযোগ

ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিচ্ছে চীন, পাবেন যারা

May 21, 2026, 8:53 AM Asia/Dhaka
মার্ক জাকারবার্গ

বাসা থেকে কাজের নির্দেশ দিয়ে ৮ হাজার কর্মী ছাঁটাই করল মেটা, নেপথ্যে যে কারণ

May 20, 2026, 2:49 PM Asia/Dhaka
Latest News
অন-অ্যারাইভাল ভিসা

অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ নিয়ে দুঃসংবাদ দিলো থাইল্যান্ড

প্রবেশের সুযোগ

ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিচ্ছে চীন, পাবেন যারা

মার্ক জাকারবার্গ

বাসা থেকে কাজের নির্দেশ দিয়ে ৮ হাজার কর্মী ছাঁটাই করল মেটা, নেপথ্যে যে কারণ

দ্বিপাক্ষিক বৈঠক

বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকে শি ও পুতিন

বৈঠকে যোগ

জি-৭ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প, গুরুত্ব পাবে যেসব বিষয়

২২ অস্ত্রধারী নিহত

পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ২২ ভারতপন্থি অস্ত্রধারী নিহত

নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে

নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে কী কী শর্ত দিল ইরান?

India

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

আইফোনের প্রলোভন দেখিয়ে নারীকে ধর্ষণ, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

ইলন মাস্ক

ওপেনএআই-এর বিরুদ্ধে মামলায় হারলেন ইলন মাস্ক

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp