জুমবাংলা ডেস্ক: এক একটি আমের দাম ২৩০ ডলার। যা টাকার হিসাবে ২৪ হাজার টাকা। জাপানের এক ব্যক্তি এই দামেই চাষ করা ওই আম বিক্রি করছেন। আর প্রচুর পরিমাণে বিক্রিও হচ্ছে সেই আম। ওই কৃষকের নাম হিরোউকি নাকাগাওয়া। বয়স ৬২ বছর। বাড়ি জাপানের হোক্কাইডো দ্বীপে। আমটির নাম রেখেছেন ‘বরফের মধ্যে সূর্য’।

২০১১ সাল থেকে ওই আম চাষ করছেন তিনি, তবে এক বিচিত্র কৌশলে। কোনও এক সময় মিয়াজাকি অঞ্চলের এক আম কৃষকের সঙ্গে পরিচয় হয় তার। ওই ব্যক্তির দাবি ছিল, শীতেও আম ফলানো সম্ভব। এরপরই তাঁর নির্দেশ মেনে গ্রিনহাউস পদ্ধতিতে আম চাষ শুরু করেন নাকাগাওয়া।

Advertisement

আম চাষে হোক্কাইডো দ্বীপের দুটি প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছেন নাকাগাওয়া। একটি বরফ, অপরটি গরম পানি। শীতকালে সংরক্ষণ করে রাখা বরফ গ্রীষ্মকালে গ্রিনহাউস ঠান্ডা করতে কাজে লাগান তিনি। আর শীতকালে গ্রিনহাউস গরম করতে ব্যবহার করেন প্রাকৃতিক গরম পানি। এভাবে প্রতি মরশুমে প্রায় পাঁচ হাজার আম উৎপাদন করেন নাকাগাওয়া।

আমগুলো শীতকালে পাকে। তখন পোকামাকড়ের উপদ্রব থাকে না। তাই কীটনাশকেরও প্রয়োজন পড়ে না। আর হোক্কাইডোর বাতাসের কম আর্দ্রতার কারণে আমের গায়ে তেমন একটা দাগ পড়ে না। ফলে খুব একটা রাসায়নিক ব্যবহার করতে হয় না। নাকাগাওয়া বলেন, হোক্কাইডোতে আমি প্রকৃতির বাইরে গিয়ে প্রাকৃতিক কিছু করতে চেয়েছিলাম।

সূত্র- ব্লুমবার্গ।

টিনের কৌটায় মিলবে রান্না করা ইলিশ, দাম হাতের নাগালে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.