Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home এক কেজি সবজির দাম লাখ টাকা!
আন্তর্জাতিক

এক কেজি সবজির দাম লাখ টাকা!

By Shamim RezaApril 3, 20212 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহার রাজ্যের এক কৃষক নিজের জমিতে উৎপাদিত বিশেষ এক প্রকারের সবজি এক লাখ টাকা কেজিতে বিক্রি করে দেশটিতে হইচই ফেলে দিয়েছেন। ‘হপ শুটস’ নামের বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এ সবজি চাষ করেছেন কৃষক অমরেশ সিং।

শুক্রবার (২ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বিশ্বের ব্যয়বহুল এ সবজির খবর প্রকাশ করা হয়।

এতে বলা হয়, আইএএসের নারী কর্মকর্তা সুপ্রিয় সাহু নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি সংবাদ ও হপ শুটসের ছবি টুইট করে লিখেছেন, ‌এই সবজির প্রতি কেজির দাম এক লাখ টাকা…। ভারতীয় কৃষকদের জন্য গেম চেঞ্জার হতে পারে এই সবজি।

আনন্দবাজার বলছে, বিহারের আওরঙ্গবাদ জেলার করমনিধ গ্রামের ৩৮ বছর বয়সী অমরেশ সিং ভারতে প্রথম কৃষক হিসেবে ওই সবজি চাষের ঝুঁকি নিয়েছেন। বারানসিতে অবস্থিত ভারতীয় সবজি গবেষণা কেন্দ্র থেকে এই সবজি সংগ্রহ করেন তিনি।

ভারতের বাজারে এই সবজির দেখা মেলা ভার! শুধু বিশেষ অর্ডারের ভিত্তিতেই তা মেলে এবং অর্ডারের পর হাতে পাওয়ার জন্য ক্রেতাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

আর্থিক প্রবৃদ্ধিতে সহায়তার আশায় ভারতে এখন হপ শুটস চাষে কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে। মূলত বহুবর্ষজীবী উদ্ভিদ হিউমুলাস লুপুলাসের ফুল হপস শুটস; যা ফুলের গাছ ক্যানাবেসিয়া গোত্রের সদস্য।

একটি গবেষণায় দেখা যায়, ফুল, কাণ্ড, ফল থেকে শুরু করে এই সবজির প্রত্যেকটি অংশের বহুবিধ ব্যবহার রয়েছে। তবে এটি বিয়ার শিল্পের জন্য বেশ উপকারী। কারণ স্থায়ী অ্যাজেন্ট হিসেবে বিয়ারের গুণগত মান দীর্ঘকাল ঠিক রাখতে কাজ করে এই সবজি।

গবেষকরা বলছেন, যক্ষ্মার প্রাকৃতিক প্রতিষেধক হিসেবেও হপস শুটসের সম্ভাবনা রয়েছে। সবজিটির অ্যান্টি-অক্সিডেন্ট মানুষের ত্বকও আকর্ষণীয় করে তুলতে পারে। উদ্বেগ, অনিদ্রা এবং হতাশা প্রশমনের জন্য পরিচিত হপস শুটস।

হপস শুটসের চাষাবাদ সহজ নয়; যা এই সবজির উচ্চমূল্যের অন্যতম একটি কারণ। এটি অত্যন্ত ধীরগতিতে বেড়ে ওঠে।

এছাড়া ফুলটি সংগ্রহের সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয়। অত্যন্ত ক্ষুদে আকৃতির হওয়ায় মাত্র একটি ব্যাগ ভর্তি করার জন্য অনেকগুলো হপ শুটস সংগ্রহ করতে হয়।

৭৩৬ সালে বিশ্বে প্রথম এই সবজি চাষ হয় ইউরোপের দেশ জার্মানিতে। ১০৭৯ সালের দিকে এটি পানীয়তে ব্যবহার শুরু করা হয়। পরে ধীরে ধীরে এই সবজির নানাবিধ ঔষধি গুণের কথা গবেষণায় জানতে পারেন বিজ্ঞানীরা।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

February 7, 2026
জাপানের সঙ্গে অর্থনৈতিক চুক্তি

জাপানের সঙ্গে অর্থনৈতিক চুক্তি, কী কী সুবিধা পাবে বাংলাদেশ

February 7, 2026
মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসী

মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা

February 7, 2026
Latest News
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

জাপানের সঙ্গে অর্থনৈতিক চুক্তি

জাপানের সঙ্গে অর্থনৈতিক চুক্তি, কী কী সুবিধা পাবে বাংলাদেশ

মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসী

মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা

বিশ্ববাজারে স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

ভূমিকম্প

মাত্র সাড়ে চার ঘণ্টার ব্যবধানে ১৩ বার ভূমিকম্পে কাঁপলো সিকিম

ওমানে ইরান-যুক্তরাষ্ট্র

ওমানে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক শুরু

'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.