ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। হামলার পর দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে।

ক্ষেপণাস্ত্র

Advertisement

শনিবার (৭ মার্চ) স্থানীয় সময় সকালে এ তথ্য জানায় ইসরাইলের সেনাবাহিনী।

সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা মোবাইল ফোনে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা পেয়েছেন। হুমকি মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

ইসরাইলের টেলিভিশন চ্যানেল ১২ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরাইলি সেনাবাহিনী আরও জানিয়েছে, পরিস্থিতি মূল্যায়নের পর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়স্থল ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ ইসরাইলে ইরানের আরও একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এতে জেরুজালেম ও আশপাশের এলাকা এবং দক্ষিণ ইসরাইলের কিছু অংশে সতর্কতা সাইরেন বেজে ওঠে।

অন্যদিকে ইরানের রাজধানী তেহরানের অন্যতম প্রধান বাণিজ্যিক মেহরাবাদ বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরাইল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরের ভেতরে জ্বলন্ত বিমান ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

স্থানীয় সময় শুক্রবারের স্যাটেলাইট চিত্রে বিমানবন্দরে বেশ কয়েকটি বিমানের উপস্থিতি দেখা গিয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও বিমানবন্দরের কিছু অংশে হামলার খবর নিশ্চিত করেছে।

ইসরাইলি সামরিক বাহিনী ইরানে ‘নতুন দফায় ব্যাপক বিমান হামলা’ শুরু করার ঘোষণা দেওয়ার পরই এ হামলার ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ

আজ মধ্যপ্রাচ্যের আরও ২০ ফ্লাইট বাতিল

এর আগে গত ৪ মার্চ একই বিমানবন্দরে হামলা চালিয়েছিল ইসরাইল। সে সময় তারা দাবি করেছিল, ইসরাইলি বিমান বাহিনীর জন্য হুমকি হয়ে উঠতে পারে—এমন প্রতিরক্ষা ও শনাক্তকরণ ব্যবস্থা ধ্বংস করতেই ওই হামলা চালানো হয়। এতে বিমানবন্দরের হেলিকপ্টার তৈরির অংশও লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে জানানো হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.