Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ এক ডাক্তারে চলছে গাজীপুর সিটি কর্পোরেশন
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

এক ডাক্তারে চলছে গাজীপুর সিটি কর্পোরেশন

By rskaligonjnewsJanuary 25, 20244 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশন। দেশের সর্ববৃহৎ এই সিটি কর্পোরেশনটি চলছে মাত্র একজন ডাক্তার দিয়ে। ২০১৩ সালের ১৬ জানুয়ারি ৩২৯ বর্গকিলোমিটার এলাকা নিয়ে সিটি কর্পোরেশনটি গঠিত হয়।

গাজীপুর সিটি কর্পোরেশন 

Advertisement

সিটির ৫৭টি ওয়ার্ডের ৮টি জোন এলাকায় বসবাস করেন প্রায় ৬৫ লাখ মানুষ। বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্য বিভাগের জন্য রয়েছে মাত্র একজন ডাক্তার। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

খোঁজ নিয়ে জানা যায়, ৫৭টি ওয়ার্ডে প্রথম থেকেই ডাক্তার শূন্য রয়েছে। স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নেই সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠার পর থেকে। ১ জন মাত্র স্বাস্থ্য কর্মকর্তা দিয়ে চলছে সিটি কর্পোরেশন। প্রতিদিন বিভিন্ন ওয়ার্ড থেকে শতশত নাগরিক আসেন স্বাস্থ্যসেবা নিতে। তবে কাঙ্ক্ষিত জনবলের অভাবে অনেক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নাগরিকরা।

সিটি করপোরেশন সূত্র বলছে, স্বাস্থ্য বিভাগে ১ জন স্বাস্থ্য কর্মকর্তা, ১ জন ফুড এন্ড স্যানিটেশন অফিসার, ১ জন স্যানিটারি ইন্সপেক্টর অ্যান্ড প্রসিকিউটিং অফিসার ও সাবেক পৌরসভার কয়েকজন কর্মরত রয়েছে। এছাড়া জন্ম-মৃত্যু নিবন্ধন সহকারী, টিকাদানকারী, অফিওস সহায়ক পদে কিছু সংখ্যক মাস্টাররোলে নিয়োগকৃত কর্মীরা কাজ করছেন।

এছাড়া, স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার, মেডিকেল অফিসারের ব্যক্তিগত সহকারী, স্বাস্থ্য সহকারী, ভেকসিনেটর সুপারভাইজার ও তার ব্যক্তিগত সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহকারী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা শাখারসহকারী স্বাস্থ্য কর্মকর্তা/ মেডিকেল অফিসার, ফুড এন্ড স্যানিটেশন কর্মকর্তা, স্যানেটারী ইন্সপেক্টর, ৮টি জোনের স্বাস্থ্য সহকারী, ইপিআই সুপারভাইজার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কর্মী পদে একজনও জনবল নেই। এসব কাজ সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখা থেকে ধারদেনা করে চালিয়ে যাচ্ছে। সূত্র বলছে এসব পদে জনবল চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করেছে কর্তৃপক্ষ।

খোজ নিয়ে জানা গেছে, অর্গানোগ্রাম না থাকার ফলে সেই পুরনো আমলের পৌরসভার লোক দিয়ে চলছে সিটি করপোরেশন । এছাড়াও এদের অনেকেই চলে যাচ্ছে, ফলে ভোগান্তি আরও বেড়ে গেছে। জন্মনিবন্ধনের কাজ অন্য বিভাগের লোক দিয়ে করাতে হচ্ছে। প্রাণী চিকিৎসক না থাকায় কোনরকম দাসারাভাবে চলছে কার্যক্রম। গবাদি পশু জবাইয়ের জন্য ২টি জবাইখানা আছে কিন্তু নেই প্রাণী চিকিৎসক। ফলে এক্ষেত্রে এটিও সঠিক বাস্তবায়ন হচ্ছে না৷ বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সিটি করপোরেশন থেকে বিভিন্ন স্টল করা হয়ে থাকে। এসব স্টলে বিভিন্ন হাসপাতাল থেকে নার্স ও ডাক্তারের সহযোগীতা নেওয়া হয়। লোকবল না থাকায় এক্ষেত্রে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের সঙ্গে থাকেন জেলা সিভিল সার্জন অফিসের ডাক্তার ও নার্স। ইজতেমায় মশক নিধন কন্ট্রোল রুম পরিচালনা ও দেখভালের কাজ স্বাস্থ্য বিভাগের হলেও জনবল না থাকায় বর্জ্য শাখাকে দায়িত্ব দেওয়া হয়। তাদেরকে সহযোগিতা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এছাড়া নিরাপদ খাদ্যের জন্য মোবাইল কোর্ড পরিচালনায় সহযোগিতা নেওয়া হয় জেলা প্রশাসক কার্যালয় থেকে থেকে। তবে মাস্টার রোলে অনন্য বিভাগে জনবল নিতে পারলেও স্বাস্থ্য শাখায় এটি পাওয়া যায়না। কেননা একজন ডাক্তার বা নার্স ১৫ হাজার টাকায় কাজ করবে এমন লোক পাওয়া সম্ভব হয়না। ফলে এই ঘাটতি কোনভাবেই কমছে না স্বাস্থ্য বিভাগের।

নগরীতে সেবা নিতে আসা একাধিক মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, সেবা নিতে এসে অধিকাংশ সময় আমাদের শুনতে হয় জনবল নেই। ফলে যে সেবা অল্প সময়ে পাওয়ার কথা সেটি সময়সাপেক্ষ হয়ে উঠে। গাজীপুর সিটি কর্পোরেশনের বয়স ১১ বছর কিন্তু এখনো যদি পরিপূর্ণ স্বাস্থ্য সেবা না পাওয়া যায়, তবে এটি দুঃখজনক।

সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের একমাত্র স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মাদ রহমত উল্লাহ বলেন, আমাকে কর্তৃপক্ষ মৌখিকভাবে স্বাস্থ্য বিভাগের পালন দায়িত্ব করছি। এখনো অর্গানোগ্রাম হয়নি। বিধিমালা এখনো চুড়ান্ত হয়নি। পদ সৃষ্টি করে আমরা প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছি, কয়টা পাশ হবে এটা আমরা জানতে পারিনি। আমাদের লোকবল কম, একজনের কাজ ৩ জন করতে হয়। ডাক্তার যেহেতু আমি একা এজন্য একটু কষ্ট হয়। তবে কাজ কোন পেন্ডিং থাকে না। স্যানিটারি ইন্সপেক্টর প্রতি জোনে ১ জন থাকার কথা কিন্তু মাত্র ২ জন সবগুলো জোন দেখছে। প্রস্তাবিত আছে ৮ জন মেডিকেল অফিসার, ২ জন হেলথ অফিসার, ১ জন চিফ হেলথ অফিসার, প্রতি জোনে ১ জন প্রাণী চিকিৎসক। এগুলো হলে আমরা স্বাভাবিকভাবে কাজ করতে পারবো, পাশাপাশি নগরবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবো।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম বলেন, সিটি কর্পোরেশনে জনবল সমস্যা আছে। মন্ত্রণালয়ে লোকবল চাহিদা দেওয়া হয়েছে। বিধিমালা পাস হলে সমস্যার সমাধান হয়ে যাবে।

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

June 27, 2026
তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

June 27, 2026
ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

June 27, 2026

Latest News

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa