
উপজেলার বাহাদুরাবাদ সরদার পাড়ার জেলে মো. বাদশা মিয়া ও তার ছেলে মো. ময়নুল হকের জালে জালে ১২০ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরা পড়লে প্রথমে চমকে যান তারা। তাদের ডাকে লোকজন ছুটে এলে জালে আটকে পড়া মাছটিকে টেনে তোলেন তারা।
মাছটিকে বাহাদুরাবাদ সরদারপাড়া ব্রহ্মপুত্রের ঘাটে এনে পানিতে বেঁধে রাখেন। বাঘাইড় মাছটির দাম ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ১ লাখ ৮০ হাজার টাকা চাওয়া হলেও বিক্রি হয় ১ লাখ ১৬ হাজার ৫০০ টাকায়।
জেলে মো. বাদশা মিয়া বলেন, মাছটি জালে আটকে যাওয়ার পরে আমরা ভয় পেয়েছিলাম। আশপাশের লোকজনদের সাহায্য নিয়ে মাছটিকে ডাঙায় তোলা হয়।
জেলে মো. শাহার আলী বলেন, মাছটি আমরা কিনেছি। দু’দিন থেকে পাহারা দেয়া হচ্ছে এবং মাছটি বিক্রির প্রচারেও খরচ হচ্ছে। সব মিলে কেজি প্রতি মানানসই লাভ হলেই মাছটি আমরা বিক্রি করে দেবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



