Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা এক ম্যাচেই ভারতের যত রেকর্ড!
ক্রিকেট (Cricket) খেলাধুলা

এক ম্যাচেই ভারতের যত রেকর্ড!

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 17, 20213 Mins Read
এক ম্যাচেই ভারতের যত রেকর্ড!
ছবি সংগৃহীত
Advertisement

স্পোর্টস ডেস্ক : দেশের মাটিতে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছিল বিরাট কোহলিরা। তবে পরের ম্যাচে সেই একই মাঠে ইংল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিয়ে দুর্দান্ত বদলা নিল ভারত। চার দিনেই তুলে নিয়েছে রেকর্ড জয়। সিরিজে এনেছে সমতা। স্বাগতিকদের ৩১৭ রানের এই জয় জায়গা করে নিয়েছে পরিসংখ্যানের বেশ কয়েকটি পাতায়।

৩১৭- টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের জয়; রানের দিক দিয়ে দলটির বিপক্ষে তাদের সবচেয়ে বড় জয়। আগের রেকর্ড ছিল ১৯৮৬ সালে লিডসে, ২৭৯ রানের জয়। ইংল্যান্ডকে ছয়বার ইনিংস ব্যবধানে হারিয়েছে ভারত।

২- এক টেস্টে সেঞ্চুরি ও ৮ বা তার বেশি উইকেট এ নিয়ে দুইবার নিলেন রবিচন্দ্রন অশ্বিন। আর কোনো ভারতীয় অলরাউন্ডারের এই কীর্তি নেই একবারও। প্রথমবার ২০১১ সালে মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলার পাশপাশি নিয়েছিলেন ১১৭ রানে ৯ উইকেট। স্মরণীয় সেই ম্যাচে ২৪৩ রানের লক্ষ্যে ভারত ৯ উইকেটে করেছিল ২৪২; ম্যাচ হয় ড্র।

৯- অভিষেকে ৫ উইকেট নেওয়া নবম ভারতীয় বোলার আকসার প্যাটেল। স্পিনারদের মধ্যে ষষ্ঠ। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৬০ রানে নিয়েছেন ৫ উইকেট। এই তালিকায় বাঁহাতি স্পিনার আছেন কেবল আর একজন, দিলিপ দোশি। ১৯৭৯ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

২১- ভারতের মাটিতে অধিনায়ক হিসেবে ২১টি টেস্ট জিতলেন বিরাট কোহলি। ঘরের মাঠে ভারতীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জয়ী মহেন্দ্র সিং ধোনির পাশে বসেছেন তিনি। কোহলির নেতৃত্বে মোট ৩৪ টেস্ট জিতেছে ভারত, ২৭ টেস্টে জয় নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ধোনি।

১০- বেন স্টোকস টেস্টে অশ্বিনের শিকার হয়েছেন ১০ বার। এই অফ স্পিনারের বিপক্ষে স্টোকসের গড় ১৭.৮। টেস্টে তাকে ও ডেভিড ওয়ার্নারকে সবচেয়ে বেশিবার আউট করেছেন অশ্বিন। তার বিপক্ষে দুইজনেরই গড় ২০ এর নিচে।

২৯৮- এই ম্যাচে ইংল্যান্ডের মোট রান। ভারতের বিপক্ষে ২০ উইকেট হারিয়ে যা তাদের তৃতীয় সর্বনিম্ন। এই তালিকায় সবার ওপরে ১৯৮৬ সালের হেডিংলি টেস্ট, দুই ইনিংস মিলিয়ে সেবার তারা করেছিল ২৩০ (১০২ ও ১২৮)।

৪- প্রথম টেস্টে ২০০ রানের বেশি ব্যবধানে হেরে কোনো দলের দ্বিতীয় টেস্টে এমন বড় ব্যবধানে জেতার ঘটনা এ নিয়ে হলো চারটি। ভারতের এই জয়ের আগে ২০১৭ সালে ইংল্যান্ডে দক্ষিণ আফ্রিকা, ২০১৪ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ও ১৯৫০ সালে ইংল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজ পেয়েছিল এমন জয়। ওই দুইবারই দক্ষিণ আফ্রিকা সিরিজ হেরেছিল; ইংল্যান্ডের বিপক্ষে ৩-১ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে।

০- ভারতের মাটিতে ৮ টেস্ট খেলে এই প্রথম কোনো ম্যাচে ৫০ পার করতে পারলেন না জো রুট।

১৫- চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ১৫টি টেস্ট জিতেছে ভারত। কোনো ভেন্যুতে দলটির সর্বোচ্চ জয়। ১৩টি করে টেস্ট তারা জিতেছে দিল্লি ও কলকাতায়।

২৩৮.৯- দ্বিতীয় ইনিংসে এই স্ট্রাইক রেটে ১৮ বলে ৪৩ করেন মইন আলি। টেস্টের যেকোনো ইনিংসে ১৫ বা এর বেশি বল খেলে যেকোনো ইংলিশ ব্যাটসম্যানের সর্বোচ্চ (বলের পরিসংখ্যান রাখার পর থেকে)। সব দল মিলিয়ে যা দ্বিতীয় সর্বোচ্চ। ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ বলে ৪৩ করেছিলেন বাংলাদেশের আব্দুর রাজ্জাক।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আর্জেন্টিনার পক্ষে ইসরায়েল

ফাইনালে আর্জেন্টিনার পক্ষে ইসরায়েল

July 19, 2026
ফিফা

বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে ১৫ বিলিয়ন ডলার

July 19, 2026
স্পেন–আর্জেন্টিনা ফাইনাল

স্পেন–আর্জেন্টিনা ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে যে ৬ দ্বৈরথ

July 19, 2026

Latest News

আর্জেন্টিনার পক্ষে ইসরায়েল

ফাইনালে আর্জেন্টিনার পক্ষে ইসরায়েল

ফিফা

বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে ১৫ বিলিয়ন ডলার

স্পেন–আর্জেন্টিনা ফাইনাল

স্পেন–আর্জেন্টিনা ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে যে ৬ দ্বৈরথ

নেপথ্য নায়ক

কে হবেন ফাইনালের নেপথ্য নায়ক?

লিওনেল মেসি

ফাইনালের আগে বড় ধাক্কা খেলেন লিওনেল মেসি

গাণিতিক কৌশল

আর্জেন্টিনার আবেগ বনাম স্পেনের গাণিতিক কৌশল

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় অলিসে

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় অলিসে

Worldcup Final

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁয়েছে ৭৪ লাখ

Fifa-World-Cup

বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বড় ব্যবধানে জয় কোন দলের?

Embappe-Messi

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে হারাতে যে কঠিন সমীকরণের সামনে মেসি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa