Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ এক সঙ্গে ১৮টি ট্রেন দাঁড়াতে পারবে ঈশ্বরদী জংশনে
বিভাগীয় সংবাদ রাজশাহী

এক সঙ্গে ১৮টি ট্রেন দাঁড়াতে পারবে ঈশ্বরদী জংশনে

By Shamim Rezaজুলাই 3, 20203 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : ঈশ্বরদী জংশন স্টেশন থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে প্রায় ১০ কিলোমিটার রেলসংযোগের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩৩৫ কোটি টাকা। ঈশ্বরদী থেকে নতুন রেল লাইন ও নতুন স্টেশন স্থাপন কাজ চলছে। আর রেলওয়ের যাত্রী সেবার মনোন্নয়নের জন্য ব্রিটিশ আমলের পর থেকে উন্নয়ন বঞ্চিত ঈশ্বরদী জংশন স্টেশনকেও করা হচ্ছে আধুনিকায়ন। এই জংশন স্টেশনে এক সঙ্গে ১৮টি ট্রেন দাঁড়ানোর জন্য রেল লাইন স্থাপন করা হচ্ছে। একই সঙ্গে মিটার গেজ ও ব্রডগেজ (ডুয়েল) লাইনের জন্য দুই পাশে সম্প্রসারণ কাজ প্রায় শেষের দিকে। কাজের ও ব্যবহৃত মালামালের মান এবং কাজের অগ্রগতি দেখতে আগামীকাল শনিবার ঈশ্বরদী জংশন স্টেশনে পরিদর্শনে আসছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা। রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

রেলওয়ের বিভিন্ন সূত্র জানায়, বৃটিশদের শাসনামলে ঈশ্বরদী জংশন স্টেশনটি গড়ে তোলা হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে উন্নয়নের কোনো ছোঁয়া পড়েনি এ জংশন স্টেশনে। পুরাতন বিল্ডিং, ট্রেনের উচ্চতার চেয়ে কয়েক ফুট নিচু প্লাটফর্ম, ছাউনি ফুটো, যাত্রীদের বিশ্রামাগারের অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরা ও ব্যবহারের অনুপযোগী টয়লেট, যাত্রীদের বসবার স্থান সংকট, লাইনগুলো অতি পুরাতন ও নড়বড়েসহ মাদকাসক্ত, চোর, ছিনতাইকারী, প্রতারকসহ নানা অসামাজিক কর্মকাণ্ডের নিরাপদ আশ্রয় ছিল ঈশ্বরদী রেলওয়ে স্টেশন এলাকা।

২০১৯ সালের ২২ জুন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন ঈশ্বরদী জংশন স্টেশন পরিদর্শনে আসেন। সেই সময় স্টেশনে উপস্থিত স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও ট্রেনযাত্রীগণ স্টেশনের সমস্যাগুলো মন্ত্রীর নিকট তুলে ধরেন। মন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে স্টেশনটিতে যাত্রী-সেবার মান বাড়াতে সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ে জেনারেল ম্যানেজারকে (জিএম) নির্দেশ দেন। সেই নির্দেশনা মতেই রেলপথ মন্ত্রণালয়ের অধীনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে (আরএনপিপি) রেললাইন নির্মাণ, নতুন স্টেশন স্থাপন, রেললাইন সংস্কার ও সম্প্রসারণ কাজের পাশাপাশি ঈশ্বরদী প্লাটফর্মে যাত্রীদের সেবার মান বৃদ্ধির জন্য প্লার্টফর্ম সংস্কার, একই সঙ্গে ১৮টি কোচ স্টেশনে দাঁড়ানোর উপযোগী করতে সম্প্রসারণ, ট্রেন থেকে শিশু, বৃদ্ধ ও অসুস্থ্য রোগীদের খুব সহজেই নামার সুবিধার্থে প্লার্টফর্ম উচু করণ, যাত্রী সেবার মানবৃদ্ধির লক্ষ্যে আধুনিক টয়লেট, বসার স্থান, বিশ্রামাগারসহ রেলওয়ের স্টেশনটিকে কম্পিউটারাইজড ও ডিজিটাল ইয়ার্ড, নতুন সিগন্যাল ভবণ নির্মাণ ও সিগান্যালকে ডিজিটালাইজডকরণসহ নানামুখি উন্নয়ন কাজ প্রায় শেষ পর্যায়ে। আর এই কাজটি ক্যাসেল কন্সট্রাকশন লি. অ্যান্ড স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার লি. জয়েন্ট ভেনচ্যার কম্পানির মাধ্যমে করা হচ্ছে।

সরেজমিনের ঈশ্বরদী জংশন স্টেশনে গিয়ে দেখা যায়, গ্রুপ ভিত্তিতে শ্রমিকরা কাজ করছেন। একই সঙ্গে রেল লাইন সম্প্রসারণ, পুরাতন রেল লাইন সংস্কার, যাত্রীদের বসার স্থান নির্মাণ ও সংস্কার, শেড মেরামত, প্লাট ফর্মকে সকল বয়সী ও রোগীদের ট্রেনে ওঠা নামার জন্য উঁচু করার, আধুনিক সিগন্যাল ভবন, উন্নত মানের টয়লেট নির্মাণ কাজ চলছে।

কাজ তদারকিকারী রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (কার্য্য) আইডাব্লিও মো. আবু তৌহিদ সুমন জানান, ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের উন্নয়ন কাজগুলো স্ট্যান্ডার্ড মানের করা হচ্ছে। কাজে ব্যবহৃত রড, বালু, পাথর, সিমেন্ট ল্যাব টেস্টের রিপোর্টের ভিত্তিতে ব্যবহার করা হচ্ছে। নিন্মমানের উপকরণ ব্যবহার করার কোনো সুযোগ নেই।

তিনি আরো জানান, স্টেশনের সকল কাজ সার্বক্ষণিক উপস্থিত থেকে তিনিসহ পিডাব্লিও (পদ) তদারকি করছেন। পাশপাশি পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) ও প্রকৌশলী-২ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা তদারকি করছেন।

রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আসাদুল হক জানান, এ স্টেশনসহ সকল স্টেশনেই যাত্রী সেবার মানোন্নয়নের জন্য নানামুখি উন্নয়নমূলক কাজে করা হচ্ছে। ঈশ্বরদী জংশন স্টেশনটিতে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের লক্ষ্যেই স্টেশনটি আধুনিকায়ন ও যুগোপযোগী সুযোগ সুবিধাজনক করে তোলার কাজ চলছে।

তিনি আরো জানান, মান্ধাতা আমলের এনালগ প্রযুক্তি বাতিল করে কম্পিউটারাইজড ও ডিজিটালভাবে পুরো ইয়ার্ড ও স্টেশন এলাকাকে প্রযুক্তি নির্ভর করা হবে। পুরো ইয়ার্ডকে ডিজিটাল রূপান্তর করে একটি কক্ষের মধ্যে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা হবে। খুবই শিগগিরই এসব কাজ শেষ করার প্রচেষ্টা চলছে। কাজের মান ও অগ্রগতি দেখতে আগামীকাল শনিবার রেলপথ মন্ত্রণালয়ের সচিব মহাদয় ঈশ্বরদীতে আসছেন বলেও জানান রেলওয়ের এই কর্মকর্তা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আগুন

বান্দরবানের রুমায় ভয়াবহ আগুন, ৪ দোকান ও ঘর পুড়ে ছাই

জুন 12, 2026
স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

কোচিং থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

জুন 12, 2026
প্রেমের টানে বাংলাদেশে

প্রেমের টানে বাংলাদেশে, প্রেমিকাকে দেখে বিয়ে না করেই ফিরলেন চীনা যুবক

জুন 12, 2026
Latest News
আগুন

বান্দরবানের রুমায় ভয়াবহ আগুন, ৪ দোকান ও ঘর পুড়ে ছাই

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

কোচিং থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

প্রেমের টানে বাংলাদেশে

প্রেমের টানে বাংলাদেশে, প্রেমিকাকে দেখে বিয়ে না করেই ফিরলেন চীনা যুবক

সিংগাইরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা

বগুড়া

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ব্রাজিল সমর্থক

ব্রাজিল সমর্থক দুধ গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন

নিকুঞ্জ

অবশেষে দখলমুক্ত নিকুঞ্জের মাঠ: মাঠে ফিরল শিশুদের হাসি

মাদক

নোয়খালীতে মাদক নিয়ে প্রতিবাদ করায় ছাত্রকে কুপিয়ে হত্যা

বৃদ্ধা

গুরুদাসপুরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, ঘর থেকে মরদেহ উদ্ধার

বাসস্ট্যান্ড

ভৈরব বাসস্ট্যান্ডে দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়কে চরম দুর্ভোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa