আন্তর্জাতিক ডেস্ক:  সৌদি আরবে এক সপ্তাহের ব্যবধানে প্রায় ১৭ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির বসবাস, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

সৌদি পুলিশ

Advertisement

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে খালিজ টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ থেকে ২২ মার্চের মধ্যে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে সৌদি আরবের আবাসিক ব্যবস্থা লঙ্ঘনের অভিযোগে ৯ হাজার ২৫৯ জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৪ হাজার ৮৯৯ জন এবং শ্রমবিধি লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৪৯১ জন গ্রেপ্তার হন।

মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবে অপরাধ সংঘটিত করে পালানোর চেষ্টাকারী অপরাধীদের সহায়তা করার সময় ১৮ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। সবমিলিয়ে সৌদি থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, প্রায় সাড়ে ৩ কোটির জনসংখ্যার দেশ সৌদি আরবে বিপুলসংখ্যক প্রবাসী রয়েছে। দেশটির গণমাধ্যম নিয়মিতভাবে দেশের আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান দমন ব্যবস্থায় কয়েক হাজার অবৈধ প্রবাসীকে গ্রেপ্তারের খবর দিয়েছে। গত সপ্তাহেও ১৬ হাজারেরও বেশি এই ধরনের অবৈধ প্রবাসীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সূত্র: খালিজ টাইমস

দক্ষিণ চীন সাগরে চীন ও যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মুখোমুখি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google