Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক এক সপ্তাহে ১০ লাখ মানুষ গাজায় বাস্তুচ্যুত : জাতিসংঘ
আন্তর্জাতিক

এক সপ্তাহে ১০ লাখ মানুষ গাজায় বাস্তুচ্যুত : জাতিসংঘ

By rskaligonjnewsOct 16, 2023, 9:21 AM Asia/Dhaka3 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘর্ষে গাজায় সাতদিনে অন্তত ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)।

গাজারোববার (১৬ অক্টোবর) ফিলিস্তিনে নিযুক্ত সংস্থাটির যোগাযোগবিষয়ক পরিচালক জুলিয়েট তোমা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, গাজায় সংঘাতের প্রথম সপ্তাহে প্রায় দশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। কয়েকদিন ধরে ইসরায়েলের টানা বোমাবর্ষণে উপত্যকার মানুষের জীবনে ভয়াবহ সংকট তৈরি হয়েছে বলে জাতিসংঘের কর্মীরা জানিয়েছেন।

সংস্থাটির কর্মকর্তা আজম সহকর্মীদের কাছে পাঠানো এক বার্তায় বলেছেন, এমন দিনে গাজায় থাকা মানেই কোনো রকমে বাঁচা। এটি জীবন নয়।

এছাড়া জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীরা জানিয়েছেন, ইসরাইলের কয়েকদিনের টানা বোমাবর্ষণে অবরুদ্ধ গাজা উপত্যকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

গত শনিবার (১৪ অক্টোবর) ভোরের দিকে হামাসের হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েল ও ফিলিস্তিনে মৃতের সংখ্যা ৩ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে।

রোববার (১৫ অক্টোবর) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। অপরদিকে দখলদার ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৪৫০ ফিলিস্তিনি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর রোববার ইসরায়েলিদের হতাহতের নতুন সংখ্যা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র তাল হেনরিখ সাংবাদিকদের বলেছেন, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি (ইসরায়েলি) নিহত হয়েছেন। এছাড়া জিম্মি রয়েছেন ১২০ জনেরও বেশি।

অপরদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের বিমান হামলা ও গোলাবর্ষণে ২ হাজার ৪৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৯ হাজার ২০০ জনে পৌঁছেছে।

ইসরায়েলের বিমান হামলায় যেসব ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের অনেকের মরদেহ আইসক্রিমের ফ্রিজারে সংরক্ষণ করা হচ্ছে। কারণ মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া এখন খুবই ঝুঁকিপূর্ণ। এছাড়া মরদেহ সমাহিত করার মতো পর্যাপ্ত জায়গাও নেই।

দেঈর আল-বালাহর সুহাদা আল-আকসা হাসপাতালের চিকিৎসক ইয়াসের আলী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, হাসপাতালের মর্গে শুধুমাত্র ১০টি মরদেহ রাখা যায়। এ কারণে আইসক্রিমের ফ্যাক্টরি থেকে আইসক্রিমের ফ্রিজার এনেছি যেন অসংখ্য শহীদকে রাখা যায়।

যেসব গাড়িতে এসব মরদেহ রাখা হয়েছে সেগুলোতে তখনো মুখে হাস্যোজ্জল শিশুদের আইসক্রিম খাওয়ার ছবি শোভা পাচ্ছিল। এসব ফ্রিজার মূলত সুপারমার্কেটগুলোতে আইসক্রিম সরবরাহ করত। এখন হামাস-ইসরায়েলের বিপর্যয়কারী যুদ্ধে নিহত মানুষদের জন্য অস্থায়ী মর্গ হিসেবে ব্যবহার করা হচ্ছে এসব ফ্রিজার।

অস্থায়ী মর্গের সামনে দাঁড়িয়ে থাকা আলী নামের এক ব্যক্তি রয়টার্সকে বলেছেন, এসব ফ্রিজার থাকা সত্ত্বেও এই হাসপাতালের প্রধান মর্গসহ মরদেহ সংরক্ষণের সবকিছু পূর্ণ হয়ে গেছে। ২০-৩০টি মরদেহ তাঁবুর ভেতরও রাখা হয়েছে। তিনি রয়টার্সের প্রতিনিধিকে একটি ফ্রিজারের দরজা খুলে দেখিয়েছেন কীভাবে কাফনে মোড়ানো কয়েকটি মরদেহ একসঙ্গে রাখা হয়েছে।

এরআগে, ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আক্রমণ অর্ধ শতাব্দীর মধ্যে ইসরায়েলি ভূখণ্ডে সবচেয়ে বড় হামলা ছিল। এ ঘটনার পর ইসরায়েল বড় প্রতিক্রিয়া দেখাবে– এমনটাই ভেবেছিল ফিলিস্তিনিরা। এরপর ইসরায়েলি বোমা হামলার লক্ষ্যবস্তু করা হয় আবাসিক ভবনগুলোকে। নির্বিচার হামলায় গাজা এখন মৃত্যুকূপে পরিণত।

ইসরায়েল-হামাস সংঘাতের ১০ দিনে নিহতের সংখ্যা ছাড়াল ৩৮০০

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
তুলসি গ্যাবার্ড

পদত্যাগ করছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড

May 23, 2026, 4:29 PM Asia/Dhaka
চীনে কয়লা খনি

চীনে কয়লা খনিতে বিস্ফোরণ : ৯০ জন নিহত, নিখোঁজ ৯

May 23, 2026, 4:25 PM Asia/Dhaka

ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক লিক আতঙ্ক, ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

May 23, 2026, 2:04 PM Asia/Dhaka
Latest News
তুলসি গ্যাবার্ড

পদত্যাগ করছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড

চীনে কয়লা খনি

চীনে কয়লা খনিতে বিস্ফোরণ : ৯০ জন নিহত, নিখোঁজ ৯

ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক লিক আতঙ্ক, ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

পদত্যাগ করলেন তুলসি গ্যাবার্ড, নেপথ্যে কি ট্রাম্পের সঙ্গে মতবিরোধ?

গ্রিন কার্ড

গ্রিন কার্ড নিয়ে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে আসল ট্রাম্পকে খোঁচা দিল ইরান

দাম বাড়ানো হয়েছে

ভারতে তৃতীয় দফায় বাড়ল জ্বালানি তেলের দাম

গ্যাস বিস্ফোরণ

চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

গ্রিন কার্ড

গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড় পরিবর্তন আনল ট্রাম্প প্রশাসন

গায়িকাকে খুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জনপ্রিয় গায়িকাকে খুন!

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp