Close Menu
iNews Zoombangla
  • Home
  • Sports
  • International
  • Technology
  • Business
  • Cyber Security
  • Science, Research and Innovation
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Home
  • Sports
  • International
  • Technology
  • Business
  • Cyber Security
  • Science, Research and Innovation
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক এখনই ইউক্রেনকে ন্যাটোভুক্ত করা হচ্ছে না : স্টোলটেনবার্গ
আন্তর্জাতিক

এখনই ইউক্রেনকে ন্যাটোভুক্ত করা হচ্ছে না : স্টোলটেনবার্গ

By জুমবাংলা নিউজ ডেস্কফেব্রুয়ারি 21, 2022Updated:ফেব্রুয়ারি 21, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, এখনই ইউক্রেনকে এই জোটের অন্তর্ভুক্ত করা হচ্ছে না। তিনি আরো বলেছেন, ২০১৪ সালের তুলনায় এখন ইউক্রেনের সশস্ত্র বাহিনী অনেক বেশি প্রশিক্ষিত ও শক্তিশালী। খবর পার্সটুডে’র।

ন্যাটো সামরিক জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ
Advertisement

স্টোলটেনবার্গ রোববার মার্কিন নিউজ চ্যানেল সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার কোনো তারিখ নির্ধারিত হয়নি। তবে এটা পরিষ্কার যে, ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা হবে কিনা- সে সিদ্ধান্ত এই জোটভুক্ত দেশগুলো নেবে; রাশিয়া নয়।তিনি ইউক্রেনের প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থনের প্রতি ইঙ্গিত করে বলেন, আমরা ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার কাজে দেশটিকে সহযোগিতা করছি।

ন্যাটোর মহাসচিব পশ্চিমা দেশগুলোর রুশবিরোধী অভিযোগের পুনরাবৃত্তি করে বলেন, রাশিয়া ইউক্রেন সীমান্তে নিজের সেনা উপস্থিতি শক্তিশালী করছে এবং সেখানে মোতায়েন সেনাদেরকে ইউক্রেনের আরো কাছে নিয়ে আসছে।

তিনি এমন সময় ইউক্রেনকে এখনই ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করা হবে না বলে ঘোষণা দিলেন যখন ইউক্রেনকে ন্যাটো জোটভুক্ত করার সিদ্ধান্ত নেয়ার কারণে কিয়েভকে ঘিরে চলমান উত্তজনা সৃষ্টি হয়েছে। রাশিয়া গত ডিসেম্বর মাসে ন্যাটোকে এই কাজ করা থেকে বিরত থাকার এবং মস্কোকে নিরাপত্তার গ্যারান্টি দেয়ার আহ্বান জানায়।কিন্তু রাশিয়াকে সে ধরনের কোনো গ্যারান্টি দিতে অস্বীকৃতি জানায় ন্যাটো জোট।

এদিকে রাশিয়া গত কয়েকদিনে একাধিকবার বলেছে, ইউক্রেনে হামলা চালানোর কোনো পরিকল্পনা তার নেই। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ রোববার বলেছেন, রাশিয়া তার ইতিহাসে কখনও কোনো দেশের বিরুদ্ধে হামলা করেনি এবং এখনও কোনো দেশে আগ্রাসন চালানোর পরিকল্পনা তার নেই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

জুন 19, 2026
কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুন 19, 2026
জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

জুন 19, 2026
Latest News
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

সশস্ত্র হামলা

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

হচ্ছে না

হচ্ছে না পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

অবরোধ

ইরানের নৌপথ থেকে অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa