Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক এখনও বাইডেনকে শুভেচ্ছা জানাননি যে রাষ্ট্র নেতারা
আন্তর্জাতিক

এখনও বাইডেনকে শুভেচ্ছা জানাননি যে রাষ্ট্র নেতারা

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 10, 20203 Mins Read

এখনও বাইডেনকে শুভেচ্ছা জানাননি যে রাষ্ট্র নেতারা

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: জো বাইডেন এবং কমলা হ্যারিসকে শুভেচ্ছা জানিয়েছেন অধিকাংশ দেশের প্রধানরা। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি এখনো অভিনন্দন জানাননি। খবর ডয়চে ভেলে’র।

সরকারিভাবে এখনো ফলাফল ঘোষণা হয়নি। কিন্তু পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট যে জো বাইডেন হচ্ছেন, তা মোটামুটি পরিষ্কার। ট্রাম্প সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলেছেন। সেখানে সাংঘাতিক কিছু ঘটে না গেলে, আগামী ২০ জানুয়ারি জো বাইডেন এবং কমলা হ্যারিসই পরবর্তী শাসক হিসেবে শপথবাক্য পাঠ করবেন। বিশ্বের অধিকাংশ দেশের প্রধান এর মধ্যেই বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। কেউ টুইট করেছেন। কেউ সরাসরি ফোন করে বাইডেনকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন। কিন্তু গত চার বছরে ট্রাম্পের অতি বন্ধু হয়েছিলেন যে রাষ্ট্রনেতারা, তাঁদের অনেকেই এখনো সৌজন্যমূলক শুভেচ্ছাবার্তাটুকুও বাইডেনকে জানাননি।

ভ্লাদিমির পুটিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে ডনাল্ড ট্রাম্পের সম্পর্ক ভালোই ছিল। রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্প কখনো কিছু বলেননি, এমন নয়। কিন্তু সরাসরি পুটিনকে কখনো আক্রমণ করেননি তিনি। পুটিনও ট্রাম্পের বিষয়ে কখনো আক্রমণাত্মক অবস্থান নেননি। অন্য দিকে, জো বাইডেন আগেই বলেছেন, অ্যামেরিকার সব চেয়ে বড় শত্রু রাশিয়া। ফলে ক্ষমতায় এলে রাশিয়ার বিষয়ে বাইডেন যে কড়া হতে পারেন, তানেকেই অনুমান করছেন। এই পরিস্থিতিতে বাইডেনকে এখনো পর্যন্ত শুভেচ্ছা জানাননি পুটিন। ক্রেমলিনের বক্তব্য, সরকারি ভাবে ফলাফল জানার পরেই শুভেচ্ছা জানানো হবে।

জাইয়া বলসোনারো

তাঁকে বলা হয় লাতিন অ্যামেরিকার ডনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে বরাবরই তাঁর যোগাযোগ ভালো। কাজ কর্মেও তিনি ট্রাম্পের মতোই। অতি ডানপন্থী ব্রাজিলের প্রেসিডেন্ট জাইয়া বলসোনারো এখনো পর্যন্ত বাইডেনকে শুভেচ্ছা জানাননি। বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, সে সময় বলসোনারোর সঙ্গে তাঁর বিতর্ক হয়েছিল। অ্যামাজন বাঁচানোর বিষয় কড়া পদক্ষেপের কথা বলেছিলেন বাইডেন। বলসোনারো তা উড়িয়ে দিয়েছিলেন।

শি জিনপিং

২০১৬ সালে ট্রাম্প জেতার পরেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং। কিন্তু বাইডেনকে এখনো পর্যন্ত শুভেচ্ছা জানাননি তিনি। ট্রাম্পের সঙ্গে শি জিনপিংয়ের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। বাইডেনের আমলে তার সামান্য উন্নতি হতে পারে বলে কেউ কেউ মনে করছেন। কিন্তু চীন কোনো ঝুঁকি নিতে চাইছে না। বেজিংয়ের বক্তব্য, সরকারি ভাবে ফল ঘোষণার পরেই শুভেচ্ছাবার্তা পাঠানো হবে। মার্কিন আইনকে ট্রাম্প কী ভাবে ব্যবহার করেন, সে দিকে বেজিং লক্ষ্য রেখেছে।

কিম জং উন

বাকি বিশ্বের সঙ্গে তাঁর বিশেষ যোগাযোগ নেই। তবে ডনাল্ড ট্রাম্পের আমলে কিম জং উন বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে। উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন এখনো শুভেচ্ছা জানাননি বাইডেনকে। তবে ২০১৬ সালে ট্রাম্প জেতার দুই দিনের মধ্যে তাঁর কাছে বার্তা পাঠিয়েছিলেন কিম জং উন।

হানেজ হানসা

স্লোভানিয়ার প্রধানমন্ত্রী হানেজ হানসা আরও এক কাঠি ওপরে। বাইডেন নয়, ট্রাম্পকেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মার্কিন ভোট গণনা চলাকালীনই ট্রাম্পকে শুভেচ্ছা জানান তিনি। ট্রাম্প ভোট কারচুপির যা যা অভিযোগ করছেন, স্লোভানিয়ার প্রধানমন্ত্রীও সেই একই অভিযোগ করেছেন। সরাসরি তিনি জানিয়ে দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পই তাঁর পছন্দ।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বাইডেন এবং কমলা হ্যারিস দুইজনকেই শুভেচ্ছা জানিয়েছেন ভালো ফলের জন্য। কিন্তু সেখানে কোথাও তিনি পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট শব্দটি লেখেননি। নেতানিয়াহু প্রকাশ্যেই বলেন, তাঁর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ যোগাযোগ। শুভেচ্ছাবার্তাতেও তিনি লিখেছেন, ট্রাম্পের সঙ্গে তাঁর কত বন্ধুত্ব।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa