Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ এজাহারে সাড়ে ৩ মাস আগে ধ’র্ষ’ণ, ডাক্তারি পরীক্ষায় ছয় মাসের অন্তঃসত্ত্বা কিশোরি
বিভাগীয় সংবাদ

এজাহারে সাড়ে ৩ মাস আগে ধ’র্ষ’ণ, ডাক্তারি পরীক্ষায় ছয় মাসের অন্তঃসত্ত্বা কিশোরি

By Sibbir Osmanএপ্রিল 16, 20234 Mins Read

জুমবাংলা ডেস্ক: টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে ধ’র্ষ’ণে’র অভিযোগ আনা এক কিশোরীর মামলা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। মামলার এজাহারে ধ’র্ষ’ণে’র যে তারিখ উল্লেখ করা হয়েছে, তাতে ওই কিশোরী ধ’র্ষ’ণ হয়েছে প্রায় সাড়ে ৩ মাস আগে। কিন্ত ডাক্তারি পরীক্ষায় ওই কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে অভিযুক্ত বড় মনির সমর্থকেরাও প্রশ্ন তুলেছে, মামলায় ধ’র্ষ’ণের তারিখ উল্লেখ করার প্রায় আড়াই মাস আগে কিভাবে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছে। সেইসঙ্গে এ মামলাকে মিথ্যা ও রাজনৈতিক অপচেষ্টা বলেও জানিয়েছে বড় মনি। অন্যদিকে মামলায় উল্লেখিত তারিখে বড় মনি টাঙ্গাইলের বাইরে ছিলো বলে মোবাইল কোম্পানীর টাওয়ার পর্যবেক্ষণ করে দেখা গেছে।

মামলায় ওই কিশোরী উল্লেখ করেছেন, বড় মনি তাদের আত্মীয় এবং পূর্ব পরিচিত। হোয়াটস অ্যাপে তাদের কথা হতো। ওই কিশোরীর ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ হয়। ওই কথা গোলাম কিবরিয়া জানানোর পর তিনি সমস্যা সমাধান করে দেওয়ার আশ্বাস দেন। পরে গত ১৭ ডিসেম্বর শহরের আদালত পাড়ায় বড় মনির নিজের বাড়ির পাশে একটি ১০ তলা ভবনের চতুর্থ তলা ফ্লাটে যেতে বলেন। সেখানে যাওয়ার পর শারিরীক সম্পর্ক করার প্রস্তাব দেন। রাজি না হওয়ায় তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে আটকে রাখেন। প্রায় তিন ঘণ্টা পর কক্ষে প্রবেশ করে জোড়পূর্বক ধ’র্ষ’ণ করে। ধ’র্ষ’ণ শেষে কারো কাছে এই ঘটনা প্রকাশ করতে নিষেধ করেন। তা প্রকাশ করলে প্রাণ মেরে ফেলার হুমকি দেন।

কিশোরীকে রাতভর গণধর্ষণ
প্রতীকী ছবি
Advertisement

তারপর প্রতিনিয়ত তাকে ভয়ভীতি দেখিয়ে এবং প্রথমবার ধ’র্ষণে’র সময় তোলা ছবি দেখি প্রতিনিয়ত ধর্ষণ করতো। মামলায় তিনি উল্লেখ করেন, এই ধ’র্ষণে’র ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ কথা গোলাম কিবরিয়াকে জানালে তাকে গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ ও হুমকি দিতে থাকেন।

মামলার পর গত বুধবার ওই কিশোরীর বড় ভাই জিয়াউল হাসান জনি টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দাবি করেন তার বোন মাদকাসক্ত হয়ে একটি পরিবারকে হয়রানি করার চেষ্টা করছে।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, আমার বাবা জেলা পুলিশের একজন কর্মকর্তা ছিলেন। আমার ছোট বোন শহরের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়া লেখার সময় মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকে টাকা পরিবার থেকে না দিলে আত্মহত্যার হুমকি দিতো। পরিবার বাধ্য হয়ে তাকে টাকা দিতো। এ সময় সে চারিত্রিকভাবেও খারাপ হয়ে যায়। উঠতি বয়সের ছেলেদের সঙ্গে অবৈধ মেলামেশা করতো। প্রতিবাদ করলে বিভিন্নভাবে মামলার হুমকি দিতো। এর আগেও শহরের থানা পাড়ার এক ছেলেকে বিয়ে করেছিল।

ওই কিশোরীর বড় ভাই আরও বলেন, সম্প্রতি সময়ে যার বিরুদ্ধে সে ধ’র্ষ’ণের মামলা করেছে সে আমাদের ফুপা লাগে। টাকার জন্য তার বিরুদ্ধে মামলা দিয়েছে। পাঁচ মাস আগে আমার বোন সোনিয়া ক্লিনিকে পরীক্ষা করেছিল। সেখানে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অপর দিকে আদালত থেকে ফুপুর জিম্মায় আমার বোনকে দেয়া হয়েছে, সে আমাদের আসল ফুপু নয়। সে আমাদের প্রতিবেশি ফুপু। ওই ফুপুর বাসা ফাঁকা থাকে। সেখানে অনেক ছেলে মেয়ে অনৈতিক কার্যক্রম করে থাকে। আমার বোন মাদকাসক্ত হয়ে একটি পরিবারকে হয়রানি করার চেষ্টা করছে।

এদিকে ওই কিশোরীকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় ওই কিশোরী একটি হোটেলে নিজেকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকে স্বামী বলে পরিচয় দেয়।

অভিযুক্ত গোলাম কিবরিয়া বড় মনি বলেন, মিথ্যা এবং রাজনৈতিকভাবে আমাদের চরিত্র হরণ করার জন্য ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। আমি এ ঘটনার সাথে সম্পৃক্ত নই। আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। মামলায় উল্লেখ করা ঘটনার দিন আমি টাঙ্গাইলের বাইরে একটি অনুষ্ঠানে ছিলাম। ওই মেয়েটি নেশাগ্রস্ত। সে ব্লাকমেইল করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এমনকি তার ভাই তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে।

তিনি আরও বলেন, আমার ছোট ভাই সংসদ সদস্য। তিনি যেনো মনোনয়ন না পায়, সে ব্যাপারেও একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে। আমি এসব ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করছি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ওই কিশোরীর ধ’র্ষ’ণের আলামত পাওয়া যায়নি। ডাক্তারি পরীক্ষায় ওই কিশোরীর ২৪ সপ্তাহের বেশি (ছয় মাস) অন্তঃসত্ত্বা হওয়ার রিপোর্ট পাওয়া গেছে। পরে রিপোর্টটি মামলার তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ওই কিশোরীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, বিষয়টি তদন্ত পর্যায়ে রয়েছে। তদন্ত শেষে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। মেডিকেল রিপোর্টটি হাসপাতাল থেকে মামলার তদন্ত কর্মকর্তার কাছে এসেছে।

প্রেমের ফাঁদে ফেলে বাসায় ডাকতেন স্ত্রী, ছবি তুলে টাকা নিতেন স্বামী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

জুন 14, 2026
রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

জুন 14, 2026
পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

জুন 14, 2026
Latest News
আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

Jamayat

‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

মা-মেয়ে

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

মসজিদে নামাজরত

খুলনায় মসজিদে নামাজরত ২ মুসল্লিকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

খিলক্ষেত থানা

খিলক্ষেতে ১৫ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা-হেরোইনসহ বিপুল পরিমাণ মাদক

ইউপি চেয়ারম্যান ফারুকের বিরুদ্ধে অস্তিত্বহীন এতিমখানার নামে সরকারি অনুদান আত্মসাতের অভিযোগ

Ghior

ঘিওরে যুবদল নেতার অবৈধ ড্রেজার বাণিজ্য, ভাঙনের ঝুঁকিতে জনপদ

মা-মেয়েকে কুপিয়ে হত্যা

ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa