Advertisement

জুমবাংলা ডেস্ক : সরকারি এডওয়ার্ড কলেজের একাধিক ব্যাংক একাউন্ট থেকে অর্থ আত্মসাতের অভিযোগে কলেজটির অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কলেজের ৪টি তহবিল থেকে নিয়মবহির্ভূতভাবে ৫৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

সোমবার বিকেলে পাবনা সদর থানায় দুদকের পাবনা আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

দুদক পাবনা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, অধ্যক্ষ প্রফেসর হুমায়ুন কবির মজুমদার ২০১৬-১৭ অর্থবছরে কলেজের চারটি তহবিল থেকে ১১৮টি পৃথক চেকের মাধ্যমে সরকারি তহবিল পরিচালনার নিয়ম না মেনে ভুয়া বিল, ভাউচারের মাধ্যমে এ টাকা আত্মসাৎ করেছেন।

এতে আরও বলা হয়, কলেজটির ছাত্র সংসদের কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকলেও অধ্যক্ষ ছাত্র সংসদ তহবিল থেকে পাঁচজন ছাত্রলীগ নেতা ও কর্মচারীর নামে ভুয়া ভাউচার তৈরি করে ১৫টি চেকের মাধ্যমে ৫ লাখ ২ হাজার টাকা, উন্নয়ন তহবিল থেকে কমিটির সুপারিশ ও কোটেশন ছাড়াই ভাউচার করে ৩৮টি চেকের মাধ্যমে ১৯ লাখ ৯৯ হাজার ২৩৮ টাকা এবং বিবিধ তহবিল থেকে ভুয়া আবেদন ও ভাউচারের মাধ্যমে ৩৭টি চেকের মাধ্যমে ১৩ লাখ ৪ হাজার ৪২ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

এছাড়াও উন্নয়ন তহবিলের বেসরকারি আদায় তহবিলের দুটি হিসাব থেকে ২৮টি চেকের মাধ্যমে ১৮ লাখ ৩ হাজার ৭০৬ টাকা আত্মসাতের প্রমাণও মিলেছে বলে অভিযোগ এনেছে দুদক।

এ বিষয়ে অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদার বলেন, আমার বিরুদ্ধে যে এ মামলা হয়েছে তা আমি জানি না। এর আগে দুদক থেকে আমার কাছে কিছু তথ্য-প্রমাণ চেয়েছিল, তা যথাযথভাবে তাদের দিয়েছি। তার দাবি, একটি মহল তাকে হেয় করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে এসব করছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.