Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পজিটিভ বাংলাদেশ এতিমখানার শিশুদের জমানো টাকা বন্যার্তদের সহযোগীতা
পজিটিভ বাংলাদেশ

এতিমখানার শিশুদের জমানো টাকা বন্যার্তদের সহযোগীতা

By rskaligonjnewsAugust 25, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক: ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’— এই কথাগুলো শুধু গানের কথা নয় বাঙালির প্রাণের কথাও। তার বাস্তব প্রমাণ মিলেছে বন্যার্তদের সাহায্যের ক্ষেত্রে। দেশের বিভিন্ন জেলায় বন্যা কবলিত মানুষের সাহায্যের জন্য যে যা পারছেন তাই নিয়েই ছুটে আসছেন সেচ্ছাসেবকদের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রাণ দিতে এসে হুমড়ি খেয়ে পড়ছেন সব শ্রেণী-পেশার মানুষ। অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ১১জন এতিম শিশু।

এতিমখানার শিশুদের জমানো টাকা বন্যার্তদের সহযোগীতা

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার এতিমরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এতিমদের এই কাজের দারুণ প্রশংসা করছেন নেটিজেনরা। নিজেদের জমানো টাকা থেকেই দান করেছে তারা।

এতিমখানার জনসংযোগ কর্মকর্তা মো. আশিকুর রহমান বলেন, ‘বন্যার্তদের জন্য টিএসসিতে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে এই খবর চারপাশে ছড়িয়ে পড়েছে। আমাদের বাচ্চারাও এই খবর জানতে পেরে নিজেদের জমানো টাকা গণত্রাণ তহবিলে জমা দেওয়ার অনুমতি চায়। আমরাও তাদের অনুমতি দেই। আমাদের বাচ্চারা যতটুকু পেরেছে সাহায্য করেছে।’

স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার শিশুদের বন্যার্তদের জন্য অর্থ জমা দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন গণত্রাণ সংগ্রহকারী একাধিক সেচ্ছাসেবী। তারা জানিয়েছেন, স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার ১১ জন শিক্ষার্থী এসে ১১ হাজারের মতো টাকা জমা দিয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে সুমন আহমেদ নামের একজন লিখেছেন, ‘দান করার জন্য আসলে বড় মনের দরকার হয়, তারা তাই প্রমাণ করলো। ওরা অনেক বড় হবে, এই কামনা।’

মোস্তফা কামাল নামের আরেকজন লিখেছেন, ‘ওদের ১১ হাজার টাকা ১১ লক্ষ টাকার সমান।’

জানা যায়, ১৯০৯ সালে নবাব স্যার সলিমুল্লাহ ঢাকায় ইসলামিয়া এতিমখানা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এর নামকরণ হয় স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা। এটি আহসান মঞ্জিলের নিকটবর্তী কুমারটুলিতে একটি ভাড়া বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছিল। এতিমখানাটি পরিচালনার জন্য স্যার সলিমুল্লাহ প্রতি মাসে ২০০রূপি অনুদান হিসেবে দান করতেন। ১৯১২ সালে এতিমখানা পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়। এতিমের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ১৯১৩ সালে লালবাগ দুর্গের নিকটবর্তী আজিমপুরে এটি স্থানান্তর করা হয়।

ঘেরের আইলে অসময়ে তরমুজ চাষ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

December 25, 2024
bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

December 20, 2024
juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

December 19, 2024

Latest News

bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

d. younus

বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

dhanmondi lake

রাজধানী ঢাকার ধানমন্ডি লেকে গাছে গাছে লাইব্রেরি

munsigonj

মুন্সীগঞ্জে কাজলী নদীর ‘প্রাণ ফেরাতে’ কচুরিপানা পরিষ্কার

cyclist

প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প

hajrat sahjalal bimanbondor

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেড়েছে যাত্রীসেবায় চমক

coral

কক্সবাজারের নাফ নদে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

remitance

চলতি মাসের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি সাড়ে ৬৩ লাখ ডলার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa