Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পজিটিভ বাংলাদেশ বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা
পজিটিভ বাংলাদেশ

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

By Mynul Islam NadimDecember 20, 20241 Min Read

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের চিকিৎসক, নার্স, ফ্যাকাল্টি মেম্বারদের উন্নত প্রশিক্ষণ দিতে কানাডা আগ্রহী বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার অজিত সিং। এছাড়া কানাডা এদেশের হাসপাতালগুলোর ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানের ব্যাপারে প্রশিক্ষণে সহযোগিতা করতে পারে বলেও জানান তিনি।

bd canada

Advertisement

বুধবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা জানান বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।

সাক্ষাৎকালে কানাডার হাইকমিশনার জানান, কানাডা সরকার বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা, বাণিজ্যসহ বিভিন্ন খাতে কাজ করে যাচ্ছে। বিশেষত স্বাস্থ্য খাতে আইসিডিডিআরবি ও ব্র্যাকের সঙ্গে কাজ করছে। দেশটিতে বিপুল সংখ্যক বাংলাদেশির বসবাস। বাংলাদেশে কিছু হলে সেটার প্রভাব কানাডায়ও পড়ে।

সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের ব্যাপারে স্বাস্থ্য উপদেষ্টা কানাডার হাইকমিশনারকে অবহিত করেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, গুরুতর আহতদের কয়েকজনকে রোবোটিকস ফিজিওথেরাপির জন্য ব্যাংকক পাঠানো হয়েছে। এ ধরনের ব্যয়বহুল যন্ত্রপাতি বাংলাদেশে নেই। আন্দোলনে আহতদের জন্য একসেট রোবোটিকস ফিজিওথেরাপি যন্ত্রপাতি চীন সরকার থেকে বিনামূল্যে পাওয়া যাচ্ছে। সেটা স্থাপন করলে দেশেই আহতদের এই চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

দ্য ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার খেতাব জিতল বাংলাদেশ

সাক্ষাৎকালে কানাডিয়ান হাইকমিশনের কর্মকর্তা অ্যাডওয়ার্ড ক্যাবরেরা, ফারজানা সুলতানা ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো. মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

December 25, 2024
juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

December 19, 2024
d. younus

বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

December 11, 2024

Latest News

bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

d. younus

বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

dhanmondi lake

রাজধানী ঢাকার ধানমন্ডি লেকে গাছে গাছে লাইব্রেরি

munsigonj

মুন্সীগঞ্জে কাজলী নদীর ‘প্রাণ ফেরাতে’ কচুরিপানা পরিষ্কার

cyclist

প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প

hajrat sahjalal bimanbondor

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেড়েছে যাত্রীসেবায় চমক

coral

কক্সবাজারের নাফ নদে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

remitance

চলতি মাসের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি সাড়ে ৬৩ লাখ ডলার

satkhira

সাতক্ষীরার মুরারিকাটি গ্রামের মাটির তৈরি টালি যাচ্ছে ইউরোপে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa