জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে আলোচনার জন্ম দিয়েছেন সড়ক, সেতু ও পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। অনুষ্ঠানে তাকে স্বাগত জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দলের অন্যান্য নেতাকর্মীরাও মন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও করমর্দন করেন।

একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, নাহিদ ইসলাম হাস্যোজ্জ্বল মুখে শেখ রবিউল আলমের সঙ্গে কথা বলছেন।
অনুষ্ঠানে যোগ দেওয়ায় মন্ত্রীর প্রতি সন্তোষ প্রকাশ করেন তিনি।
আরও পড়ুনঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলামকে আহ্বায়ক করে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


