Advertisement

জুমবাংলা ডেস্ক: কিশোরগঞ্জের করিমগঞ্জে অগ্নিকাণ্ডে আলম মিয়া নামে এক শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। এ সময় ৪টি বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের গাঙ্গাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলম মিয়া কাদিরজঙ্গল ইউনিয়নের গাঙ্গাইল গ্রামের সেকান্দর আলীর ছেলে এবং স্থানীয় পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, বিকেলে গাঙ্গাইল গ্রামের জনৈক লাল মিয়ার বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তেই এ আগুন আশপাশের বাড়ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অ*গ্নিকাণ্ডের সময় নিজের ঘরের ফ্রিজের লাইন অফ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হন স্কুলশিক্ষক আলম। তাকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃ*ত ঘোষণা করেন।

এ ছাড়াও আগুন নেভাতে গিয়ে নারী ও শিশুসহ সাতজন আহত হয়েছেন। এ অ*গ্নিকাণ্ডে ১০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.