
ইরানের স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্রের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। মঙ্গলবার তেহরান সরকার করোনায় আক্রান্ত আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যুর খবর জানানো পর উপ-স্বাস্থ্যমন্ত্রীর ডায়াগনসিস করার পর ফলে আসে তিনি করোনা পজিটিভ।
ইরানের পবিত্র শহর হিসেবে পরিচিত কোমে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ইরানিয়ান লেবার নিউজ এজেন্সির (ইলনা) বরাতে সোমবার মার্কিন সংবাদ সংস্থা এপি ও দৈনিক ওয়াশিংটন পোস্ট এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরারএ খবর জানায়।
তবে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর যে সংখ্যা জানিয়েছিল এই সংখ্যা অনেক বেশি। দেশটির রাষ্ট্রায়ত্ত টিভির প্রতিবেদনে সরকারি কর্মকর্তাদের বরাতে জানানো হচ্ছে, করোনা সংক্রমিত হয়ে ইরানে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৯৫ জন।
এদিকে কোভিড-১৯ রোগে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা এখন ২ হাজার ৭০৫ জন। এছাড়া প্রাণঘাতী এ ভাইরাসটিতে ৮০ হাজার ২৭৭ জন আক্রান্ত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



