
নিহতরা হচ্ছে- শৈলকুপার নাগপাড়া গ্রামের নবাব মন্ডলের দুই ছেলে শাহিন (২৫) ও সোহান (৮)। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় শৈলকুপা উপজেলায় সাপের কামড়ে তিনজনের মৃ’ত্যু হলো।
স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে নিজ ঘরে একই খাটে ঘুমিয়ে ছিল দুই ভাই শাহিন ও সোহান। পরে রাত ১২টার দিকে বিষধর সাপ তাদের কামড় দেয়। সেসময় তাদের চিৎকারে পরিবারের অন্যরা ছুটে এসে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তাদের মৃ’ত্যু হয়।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সোমবার শৈলকুপা উপজেলায় সাপের কামড়ে বিলকিস বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃ’ত্যু হয়। ভোররাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তাকে কামড় দিয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



