Advertisement
জুমবাংলা ডেস্ক: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার এসিল্যান্ডের বিরুদ্ধে বিরুদ্ধে এক ইউনিয়ন পরিষদের সদস্যকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. গাজিউর রহমান গতকাল শনিবার বিকালে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে গাজিউর রহমান বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী একজন ইউপি সদস্য হিসেবে তিনি জনসমাগম রোধে পীরগঞ্জের কালুপীর হাটে জনসমাগম বন্ধে উপজেলা প্রশাসনের সহায়তা চান। কয়েকজন পুলিশ সদস্য নিয়ে পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল আলম গত শুক্রবার বিকাল পাঁচটার দিকে সেখানে যান এবং হাটের জনসমাগম ভেঙে দেন। এরই মধ্যে পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম পুলিশের ফোর্সসহ ওই হাটে পৌঁছান।

তিনি আরও বলেন, একজন ইউপি সদস্য হিসেবে সহকারী কমিশনারকে তিনি সালাম জানান। কিন্তু কমিশনার সালাম গ্রহণ না করে হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে তাঁকে পেটাতে শুরু করেন। পরিচয় জানানোর পরও তিনি তাঁকে মারতে থাকেন। একপর্যায়ে তিনি তাঁর সঙ্গে আসা পুলিশ সদস্যের কাছ থেকে লাঠি নিয়ে তাঁকে পেটাতে থাকেন।

শুক্রবার সন্ধ্যায় ইউপি সদস্যকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।

এসিল্যান্ড তরিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ওই বাজারে গিয়ে দেখতে পাই, অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আমি তাদের চলে যেতে বলি। নির্দেশ অমান্য করে এক ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে খাচ্ছিলেন, তাঁর মুখে মাস্কও ছিল না। নিয়ম না মানায় পুলিশ সদস্যরা তাঁর সঙ্গে ধাক্কাধাক্কি করেন।’ তিনি দাবি করেন, ওই ব্যক্তিকে মারধর করা হয়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.