
রূপপুর মেডিকেয়ার ক্লিনিকের মালিক আব্দুল ওহাব রানা ও নাটোরের বড়াইগ্রামের সুজন আহমেদ গত কয়েক দিন যাবত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে একটি পরিত্যক্ত ইটভাটার মাঠে তাঁবু বসিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতো। প্রতিটি রিপোর্টের জন্য ৫-৬ হাজার টাকা নিয়ে তা পাঠানো হতো ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে।
ঈশ্বরদী থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন জানান, করোনাভাইরাসের নমুনা সংগ্রহে প্রতারণার অভিযোগে রূপপুর মেডিকেয়ার ক্লিনিকের মালিক আব্দুল ওহাব রানাসহ অজ্ঞাতদের আসামি করে ৯ জুলাই মামলা করা হয়। ওই মামলায় ক্লিনিক মালিক রানাকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হলেও বাকিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



